রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ponywala Turned Savior: The Man Who Chose Bravery Over Fear in Pahalgam Attack

বিনোদন | জঙ্গিদের বুলেটের সামনে বুক পেতে পর্যটকদের বাঁচালেন ‘টাট্টুওলা’ আদিল, কাশ্মীরি যুবকের মৃত্যুতে আবেগ উজাড় করলেন প্রিয়াঙ্কা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে ভয়াবহ জঙ্গি হামলার অভিঘাতে কাঁপছে দেশ। এই রক্তাক্ত ঘটনায় যেখানে অন্তত ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন, ঠিক সেখানেই জঙ্গিদের রুখে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন পেশায় টাট্টু ঘোড়ার সহিস, এক সাধারণ কাশ্মীরি — সৈয়দ আদিল হুসেন শাহ। পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে  নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তবে জঙ্গিরা অবশ্য তাঁকেও রেয়াত করেনি। তাঁকেও গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁরা! নিহতদের মধ্যে একমাত্র কাশ্মীরি তিনি-ই। আদিলের এই আত্মত্যাগ ছুঁয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ও। আদিলের বীরত্বকে  কুর্নিশ জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখলেন—"এই বর্বরতা আমাদের বিবেককে নাড়িয়ে দিক।”

 

২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের উপর চালানো হয় নির্মম জঙ্গি হামলা। ওই দিনই আদিল, যিনি পর্যটকদের টাট্টুতে চড়িয়ে বিখ্যাত বৈসারনে নিয়ে যেতেন, জঙ্গিদের আটকানোর চেষ্টা করেন। এক পর্যটক, যাঁর বাবাকে এই হামলায় হত্যা করা হয়, এসএমএইচএস হাসপাতালে আদিলের সেই সাহসী লড়াইয়ের কথা জানান তাঁর ভাই সৈয়দ নওশাদকে। তিনটি বুলেট বিদ্ধ করে এই কাশ্মীরিকে হত্যা করে জঙ্গিরা। তবু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন নিরীহ মানুষদের বাঁচাতে।

 

৩০ বছর বয়সি আদিলকে তাঁর গ্রাম কাশ্মীরের হাপতনার্ডে সমাহিত করা হয়। শত শত মানুষ চোখের জলে বিদায় জানান তাঁকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপস্থিত থেকে বলেন—“জঙ্গিদের সঙ্গে লড়াই করে অন্যদের বাঁচাতে গিয়েই শহিদ হন আদিল। তাঁর এই আত্মত্যাগ আমরা ভুলব না।”

 

প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে আদিলের ছবির সঙ্গে লেখেন—“পহলগাওঁয়ে যা ঘটেছে তা গর্হিত অন্যায়। পরিবার নিয়ে ভ্রমণে গিয়ে, ভাল সময় কাটাতে গিয়ে নিরীহ মানুষরা মৃত্যু মুখে পড়েছেন। এই হামলা মানবতার গালে কষিয়ে চড়! যারা কাঁদছে, যারা হারিয়েছে, যারা আতঙ্কে আছে—আমার প্রার্থনা তাঁদের সঙ্গেই।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া