রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পহলগাওঁ-কাণ্ডের রেশ বিনোদন জগতে! প্রভাসের ছবি থেকে বাদ পড়ছেন প্রাক্তন পাক সেনা আধিকারিকের মেয়ে ইমানভি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে শোকস্তব্ধ গোটা দেশ। সেই রেশ পড়েছে পাক তারকাদের উপরেও। পাকিস্তানি তারকাদের ভারতে আসা যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর মাঝেই দক্ষিণী তারকা প্রভাস নাকি প্রাক্তন পাক সেনা আধিকারিকের মেয়ে ইমান ইসমাইল ওরফে ইমানভির সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সমাজমাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই সেই তরুণী নাকি ভারত ছাড়ার হুমকি পাচ্ছেন।

 

 

প্রভাসের আগামী ছবি 'ফৌজি'র নায়িকা সে। ছবির প্রচারেই এই ছবি তা স্পষ্ট হলেও নেটিজেনদের ক্ষোভের হাত থেকে মুক্তি পাননি ইমানভি। কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, সংশ্লিষ্ট ঘটনার জেরে নাকি 'ফৌজি' থেকে বাদ পড়তে পারেন তিনি। এই খবরে তোলপাড় সমাজমাধ্যম। এবার রটনাকে কেন্দ্র করে মুখ খুললেন ইমানভি। 

 

 

সমাজমাধ্যমে ইমানভি লেখেন, 'প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, তাঁর তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানাই। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি। স্পষ্ট করতে বলতে চাই, আমি বা আমার পরিবার পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ রাখে না। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতীয় বংশোদ্ভূত। লস অ্যাঞ্জেলেসে জন্ম আমার। হিন্দি, তেলুগু, গুজরাটি এবং ইংরেজি ভাষায় কথা বলতে পারি। সুতরাং যা যা রটেছে, তার পুরোটাই গুজব ছাড়া আর কিছু নয়।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া