রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Priyanka Chopra Unleashes Mayhem in Heads of State with John Cena And Idris Elba

বিনোদন | ঝড় তুলে কামব্যাক প্রিয়াঙ্কার! জন সিনা–ইদ্রিস অ্যালবার সঙ্গে ‘হেডস অফ স্টেট’-এ ধুন্ধুমার অ্যাকশনে ‘দেশি গার্ল’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ২৩ : ১১Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: দম বন্ধ করা অ্যাকশন, তারকাখচিত কাস্ট আর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার দুর্দান্ত কামব্যাক—সব মিলিয়ে আসন্ন হলিউড-অ্যাকশন ছবি ‘হেডস অফ স্টেট’-এর ট্রেলার ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকমনে। পাশাপাশি নেটপাড়াতেও।

 

 

এই স্পাই-অ্যাকশন থ্রিলারে, প্রিয়াঙ্কা চোপড়া ধরা দিয়েছেন এক তীক্ষ্ণ, ধুন্ধুমার এমআই৬ এজেন্ট নোয়েল বিসে-র চরিত্রে। তিনি দায়িত্ব পেয়েছেন এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার, যেখানে দুনিয়ার শীর্ষনেতাদের জীবন হুমকির মুখে। প্রিয়াঙ্কার চরিত্রটি যেমন চতুর, তেমনই বেপরোয়া—ট্রেলারে তাকে দেখা যাচ্ছে মুখোমুখি লড়াইয়ে মাস্ক পরা একদল আততায়ীর সঙ্গে, আর তাদেরকে অনায়াসে কাবু করে ঘোষণা করছেন: “কোনও ব্যাকআপ আসছে না, তোমাদেরকেই নিজেকে বাঁচাতে হবে।”

 

 

একসঙ্গে প্রথমবার বড় পর্দায় হাজির হলেন হলিউডের দুই বিখ্যাত তারকা জন সিনা এবং ইদ্রিস অ্যালবা।  জন সিনা অভিনয় করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভূমিকায়, আর ব্রিটেনের প্রধানমন্ত্রীর চরিত্রে আছেন ইদ্রিস এলবা। ট্রেলারের শুরুতেই দেখা যায়, এক বিমানে থাকা আমেরিকার প্রেসিডেন্ট (জন সিনা) আর ব্রিটেনের প্রধানমন্ত্রী (ইদ্রিস অ্যালবা) মাঝ আকাশে হামলার মুখে পড়েন। বিমান হামলার শিকার হওয়ার পর তাঁরা বুঝতে পারেন, এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার তারা। প্রাণে বাঁচলেও সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ—আর সেই ধ্বংসের হাত থেকে বিশ্বকে বাঁচানোর দায় এখন এই দুই নেতার উপরেই। এহেন আবহেই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে গল্পে হাজির হয় প্রিয়াঙ্কার চরিত্রটি। ভক্তদের ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এ ছবির পাশাপাশি প্রিয়াঙ্কার প্রশংসায় পঞ্চমুখ। 

 


‘হেডস অফ স্টেট’-এর শ্যুটিং হয়েছে একাধিক দেশে—লন্ডনের পর লিভারপুলের সেন্ট জর্জ’স হলে, তারপর চেজ সিকোয়েন্সের জন্য ইটালির ত্রিয়েস্তে। বছরখানেক পর বেলগ্রেডে হয় অতিরিক্ত শ্যুটিং। প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেন  যুক্ত হন ২০২৩-এ।

 


এই অ্যাকশন-থ্রিলার মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ২ জুলাই। তবে বড়পর্দায়, ওটিটি-তে। অ্যামাজন প্রাইম-এ।  প্রিয়াঙ্কা, ইদ্রিস এলবা এবং জন সিনা—এই তিন সুপারস্টারের কম্বিনেশন নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া