রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

After Sitaare Zameen Par Aamir Khan Eyes Mahabharat

বিনোদন | ‘লর্ড অফ দ্য রিংস’-এর ধাঁচে ‘মহাভারত’কে বড়পর্দায় হাজির করবেন আমির? কবে থেকে শুরু হবে শুটিং?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ২২ : ২৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: আমির খানের অন্যতম স্বপ্ন যে ‘মহাভারত’কে বড়পর্দায় হাজির করা, সে কথা বহুবার শুনেছেন সিনেপ্রেমীরা। অভিনেতা নিজেও খোলাখুলি জানিয়েছেন সেই ইচ্ছের কথা। কখনও কখনও তো পরিকল্পনাও ভাগ করেছেন—কীভাবে তিনি ‘মহাভারত’-এর বিশাল ক্যানভাসে ছবি তৈরি করতে চান। এত বছর পরেও যদিও কাজ শুরু হয়নি, তবে এবার হয়তো সেই অবশেষে গল্প এগোচ্ছে!

 

হাতেগোনা ক’টা কথা, আর সেখানেই এই ছবির ইঙ্গিত দিলেন আমির। সম্প্রতি, এক সাক্ষাৎকারে  ২০২৫-এর নিজের লক্ষ্য প্রসঙ্গে অমির বলেন, “আমার লক্ষ্য—মন ছুঁয়ে যাওয়া গল্প বলা চালিয়ে যাওয়া। আর একটা স্বপ্ন রয়েছে, যেটার কাজ শুরু করার আশা রাখছি এই বছর থেকেই—মহাভারত। এটাই আমার জীবনের অন্যতম বড় লক্ষ্য।” 

 

তিনি আরও জানান, প্রজেক্টটি প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তিনি অভিনয় করবেন কি না। পরিচালনার প্রসঙ্গে উঠে আসে চমকে দেওয়ার মতো একটি আমিরি-পরিকল্পনা—একটা নয়, তিন বা তার বেশি সিরিজের ছবির মাধ্যমে মহাভারতকে তুলে ধরবেন আমির।“একটা ছবিতে মহাভারত বলা যায় না। তাই একাধিক ছবির ভাবনা রয়েছে। হয়তো একাধিক পরিচালকের দরকার পড়বে। যদি একটার পর একটা করি, তাহলে অনেক সময় লেগে যাবে। যেমন ‘লর্ড অফ দ্য রিংস’-এর ক্ষেত্রে হয়েছিল—সব অংশ একসঙ্গে শ্যুট করা হয়েছিল। আমরাও সেরকম কিছু ভাবছি”—বলেছেন আমির।

 


জানা যায়, পিটার জ্যাকসনের তিনটি পর্বের ‘লর্ড অফ দ্য রিংস’ একসঙ্গে শ্যুট হয়েছিল, আর প্রতিটি পরিচালনাও করেন তিনিই। সেই ট্রিলজি আজও ফ্যান্টাসি সিনেমার ইতিহাসে একটি মাইলস্টোন। বিশ্বজুড়ে ২.৯ বিলিয়ন ডলার আয়, সঙ্গে ১৭টি অস্কার জিতে নেওয়া—সব মিলিয়ে এক অমর কীর্তি ‘লর্ড অফ দ্য রিংস’ । আপাতত ২০২৫-এ মুক্তি পাবে আমিরের পরবর্তী ছবি সিতারে জমিন পর , যা ২০০৮-এর তারে জমিন পর-এর সিক্যুয়েল। তবে এবার তিনি অভিনয় করছেন এক ‘অপ্রিয়’ চরিত্রে—নিজেই সে কথা জানিয়েছেন। এখনও মুক্তির দিন ঘোষণা হয়নি, তবে ছবিটি আসছে ২০২৫-এই।

 

মহাভারতের স্বপ্ন কতটা বাস্তব হয়, সময়ই বলবে। আপাতত দর্শকেরা শুধু বলতেই পারেন—“এবার শুরু হোক!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া