রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: মধুরেণ সমাপয়েৎ! ছেলেকে সঙ্গে নিয়ে বছরশেষে বিয়ের পিঁড়িতে আরবাজ খান?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৩ ২০ : ৫৪
সাতপাক সম্পূর্ণ। ছেলে আরহানকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে আরবাজ খান। বিয়ে মিটতেই সুখবর ভাগ করে নিলেন রবিনা ট্যান্ডন। গুঞ্জনই সত্যি প্রমাণিত। রবিনার ব্যক্তিগত রূপটান শিল্পী সুরা খানকে আপন করে নিলেন আরবাজ। বছরশেষের এই খবর খুশির হাওয়া বয়ে এনেছে বলিউডে। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খোলেননি মালাইকা অরোরা। নতুন বছরে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন? সে কথাও জানা যায়নি। এরই ফাঁকে কটাক্ষ ছুঁড়েছেন নিন্দুকেরা। আরহান বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তাদের মন্তব্য, ‘এই প্রজন্মের সন্তান বাবার বিয়ে দেখে!’ 



View this post on Instagram





A post shared by Raveena Tandon (@officialraveenatandon)



কী বলছেন রবিনা? আরবাজ কতটা খুশি? বিয়ের পার্টির ভিডিও ভাগ করে নিয়ে তিনিই প্রথম বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। মি. এবং মিসেস আরবাজ খান সম্বোধন করে। আরও লেখেন, বছরশেষে সবথেকে সেরা খবর। তাঁর অত্যন্ত প্রিয় দুই মানুষ আগামীতে একসঙ্গে পথ হাঁটবেন। তিনি খুব খুশি। নবদম্পতিও যেন প্রত্যেকটা দিন সুখে-শান্তিতে কাটান, সেই প্রার্থনা করেছেন। ভিডিও বলছে, বিয়ে করে খুব খুশি আরবাজ। রীতিমতো হুল্লোড়ে মেতেছেন। যদিও নববধূ ক্যামেরার সামনে আসেননি। তাঁকে পরে জড়িয়ে ধরেন আদরে ভরিয়ে দেন।



View this post on Instagram





A post shared by Viral Bhayani (@viralbhayani)

A post shared by Viral Bhayani (@viralbhayani)



সম্ভবত বিয়ের পোশাকের থিম কালো ছিল। আরবাজ, সুরা, আরহান— পার্টিতে সবাইকে কালো পোশাকে দেখা গিয়েছে। কেবলমাত্র পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সারেন আরবাজ। ভাইরাল ভিডিও অনুযায়ী, বিয়েতে উপস্থিত ছিলেন সেলিম খান, সলমা খান, হেলেন, সলমন খানের চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুর। ছবিশিকারিদের সামনে হাসিমুখে পোজও দেন। সাদা গাড়িতে গোলাপি রংয়ের হিজাবে মুখে ঢেকে অর্পিতা খানের বাড়িতে আসেন সুরা। সেখানেই নিকাহ সারেন তাঁরা। 

কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। সেই রেশ ফুরোতেই নতুন খবর, খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ খান। তা হলে কি মালাইকা অরোরার সঙ্গে মিটমাট হয়ে গেল? খবর ছড়াতেই এমন আন্দাজ ছিল অনেকের। পরে জানা যায়, আরবাজ নাকি মন দিয়েছেন রূপটান শিল্পী সুরা খানকে। তাঁরা গোপনে ডেটও করেছেন। সম্ভবত সেই আঁচ পেয়েই আরবাজের জীবন থেকে সরে গিয়েছেন জর্জিয়া। প্রথমে শোনা গিয়েছিল, নতুন বছরে বিয়ে করবেন। তারপরেই জানা যায়, ২৪ ডিসেম্বর দিন পাকা। ‘পাটনা শুক্লা’র সেটে তাঁদের আলাপ। এই ছবিতে আরবাজের মেকআপ করেন সারা। আলাপ বন্ধুত্বে পরিণত হতে বেশি সময় নেয়নি। তারপরেই দু’জনে দু’জনকে চোখে হারাচ্ছেন। সারা ছবিতে মেকআপ করা ছাড়াও রবিনা ট্যান্ডন এবং তাঁর মেয়ে রাশা থাদানির ব্যক্তিগত রূপটান শিল্পী।  



         


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া