সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Madhuri Dixit And Triptii Dimri Reunite for Netflix s Ma Behen

বিনোদন | একটা সম্পর্ক, তিনটি চরিত্র, অসংখ্য প্রশ্ন— আসছে মাধুরী-তৃপ্তির নতুন ছবি ‘মা বোন’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ এপ্রিল ২০২৫ ২১ : ৪৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবার একসঙ্গে বড়পর্দায়! বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং যুগের উঠতি সেনসেশন তৃপ্তি দিমরি ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন ‘তুমহারি সুলু’ ছবি খ্যাত পরিচালক সুরেশ ত্রিবেণীর আগামী ছবি ‘মা বোন’-এ। সম্পর্কের জটিলতা আর আবেগকে হাস্যরসের মোড়কে গল্প বলবেন ‘তুমহারি সুলু’ ও ‘জলসা’খ্যাত পরিচালক সুরেশ। আগামী মে মাসে মুম্বইয়ে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবি মুক্তি পাবে সরাসরি নেটফ্লিক্সে। 

 

‘মা বোন’ ছবির কেন্দ্রে রয়েছে এক মা-মেয়ের সম্পর্ক, যাদের জটিল আবেগ আর হাসির মুহূর্ত তুলে ধরা হবে চূড়ান্ত সংবেদনশীল আর বিনোদনমূলক ভঙ্গিতে। এই চরিত্রনির্ভর গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে কোন অভিনেত্রী সেই ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে এই ছবিতে থাকছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রবি কিষণ-কে এবং তাঁর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ধর্ণা দুর্গা এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন। সব মিলিয়ে দর্শকদের জন্য একেবারে চমকে দেওয়ার মতো কম্বিনেশন কাস্ট।

 

ছোটবেলা থেকে মাধুরীর ভক্ত তৃপ্তি আগেই জানিয়েছিলেন, মাধুরীর সঙ্গে কাজ করা তাঁর জন্য স্বপ্নপূরণের মতো। এই ছবি সেই ইচ্ছেকে সত্যি করল। এর আগে ভুল ভুলাইয়া ৩-তে তাঁর অভিনয় নিয়ে পরিচালক আনিস বাজমি বলেছিলেন, “এই ছবিতে ও যা করছে, তা দেখে সবাই চমকে যাবে!”

 

মাধুরীর অভিজ্ঞতা, তৃপ্তির ক্যারিশমা, রবি কিষনের নীচু তারে অভিনয় আর সুরেশ ত্রিবেণীর দক্ষ পরিচালনা—সব মিলিয়ে ছবি সমালোচকদের আশা, এই ছবি এক অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসছে দর্শকের জন্য। হাসি, আবেগ, সংসার—সব কিছুই এক ছাদের তলায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া