সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ এপ্রিল ২০২৫ ১৭ : ১৬Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কন্যা সন্তানের মা হবেন জ্যাকলিন!
কারাবন্দি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। সেখান থেকেই প্রেমিকার জন্য নানা উপহার পাঠাতে দেখা যায় তাঁকে। এবার অভিনেত্রীকে ইস্টার উপলক্ষ্যে দিলেন এক অভিনব উপহার। সদ্য মা কিম ফার্নান্ডেজকে হারিয়েছেন জ্যাকলিন। তাই প্রেমিকার মায়ের স্মৃতিকে জীবিত রাখতে বালিতে একটি ফুলের বাগান উৎসর্গ করেছেন সুকেশ। এবং জ্যাকলিনকে একটি চিঠিতে সান্তনা দিয়ে জানিয়েছেন যে, অভিনেত্রীর মা তাঁদের কন্যা সন্তানের রূপে আবারও পৃথিবীতে আসবেন।
মেজাজ হারালেন হবু বাবা সিদ্ধার্থ
আর কিছুদিনের মধ্যেই প্রথম সন্তান আসবে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে।
বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানেই গাড়ির ভিতর একা মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় নায়িকাকে। সম্ভবত, অসুস্থ বোধ করছিলেন। তবে সেসবের তোয়াক্কা না করেই পাপারাজ্জিরা প্রায় ছেঁকে ধরেন অভিনেত্রীকে। এমন পরিস্থিতি দেখে চটে লাল হয়ে যান সিদ্ধার্থ মালহোত্রা। আর সেখানেই পাপারাজ্জিদের তুলোধনা করতে দেখা যায় সিদ্ধার্থকে। কড়া ধমক দিয়ে বলেন, "যান, পিছনে সরে যান। আপনাদের ব্যবহার ঠিক করুন।" সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় ভাইরাল।
প্রসারিত হচ্ছে রোহিতের 'কপ ইউনিভার্স'
পরিচালক রোহিত শেট্টির 'কপ ইউনিভার্স'-এর যাত্রা আরও প্রসারিত হচ্ছে। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন তিনি রণবীর সিং-এর সঙ্গে 'সিম্বা ২'-এর পরিকল্পনা করছেন। সেই সঙ্গে অক্ষয় কুমারকে নিয়ে 'সুর্যবংশী'র পরবর্তী ভাগ আনতে চলেছেন। সঙ্গে এও রোহিত জানিয়েছেন যে, আরও নাম যোগ হতে চলেছে তাঁর 'কপ ইউনিভার্স'-এর সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি