সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ এপ্রিল ২০২৫ ০০ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘ বিরতির পর ফিরছেন বলিউডে, নতুন ছবি ‘আবির গুলাল’-এর মাধ্যমে। বাণী কাপুরের বিপরীতে তাঁকে দেখা যাবে এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রয়েছেন আরতি বাগদী। ২০২৫ সালের ৯ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ছবির মুক্তির আগেই তা ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক।
কারণ? জম্মু-কাশ্মীরের পহলগাওঁয়ে সম্প্রতি হওয়া ভয়াবহ জঙ্গি হামলা। সেই হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ জন নিরীহ মানুষ, আহত বহু। গোটা দেশ যেখানে শোকস্তব্ধ ও ক্ষুব্ধ, ঠিক তখনই একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন—এই অবস্থায় কি পাকিস্তানি অভিনেতার ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত?
সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ঘুরছে—#BoycottAbirGulal। নেটদুনিয়ায় একটি অংশ লিখেছে, “এই ছবির মুক্তি হওয়া চলবে না!”, “জঙ্গি হামলার পরেও পাকিস্তানি অভিনেতাদের দিয়ে ছবি তৈরি? লজ্জার বিষয়!”, “এবার শিক্ষা নাও। বয়কট চাই আবির গুলাল।”এই দাবির সঙ্গে অনেকেই যোগ করেছেন, “পাকিস্তান যখন সন্ত্রাসে লিপ্ত, তখন তাদের শিল্পীদের ভারতে অভিনয়ের মঞ্চ দেওয়াটাই ভুল।"
এর আগেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সিনেমা শাখার সভাপতি অমেয় খোপকর ঘোষণা করেছেন— “আমরা ‘আবির গুলাল’ মহারাষ্ট্রে মুক্তি পেতে দেব না। যারা পাকিস্তানি অভিনেতাদের নিয়ে কাজ করতে চায়, তাদের আমাদের মুখোমুখি হতে হবে।” প্রসঙ্গত, এর আগে উরি হামলার পরও পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই আবহেই এবার আবার প্রশ্নের মুখে পড়েছেন ফাওয়াদ খান।
এই ছবিতে শুধুমাত্র ফাওয়াদ ও বাণীই নন, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকেও। কিন্তু আপাতত যেভাবে জনমত তৈরি হচ্ছে, তাতে স্পষ্ট—‘আবির গুলাল’-এর মুক্তি কোনওভাবেই সহজ হবে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি