সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ এপ্রিল ২০২৫ ২৩ : ৫১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে ফের জঙ্গিহানা। মঙ্গলবার পহেলগাঁও-এর ঘটনায় স্তব্ধ গোটা দেশ। ভূস্বর্গে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। তালিকায় রয়েছেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। মধুচন্দ্রিমায় জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন তিনি। স্বামীর নিথর দেহের পাশে অসহায়ভাবে বসেছিলেন তাঁর স্ত্রী হিমাংশী। ছবিটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়। আর সেই ছবিতেও থাবা বসিয়েছে ঘিবলি স্টাইল। দম্পতির 'ঘিবলি' ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দর্শনা বণিক। এমন এক মর্মান্তিক ঘটনার এআই ছবি আপলোড করতেই ট্রোলের শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি তারকা থেকে আমজনতা, প্রায় সকলেই নতুন 'ঘিবলি' ইমেজে মেতেছেন। মজার ছলে নিজেদের মতো দেখতে ঘিবলি স্টাইলে ছবি বানিয়ে সমাজ মাধ্যমে পোস্টের বন্যা বয়েছে। কিন্তু অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানাতেও ঘিবলি! বিয়ের সাতদিনের মাথায় যে দম্পতির জীবন নিঃশেষ হয়ে গেল, সেই বেদনাদায়ক ছবি নিয়েও ঘিবলি বানানোয় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও দর্শনার কথায়, "আমি নিজে ছবিটি বানাইনি। একটা জায়গা থেকে পেয়েছিলাম। সেখান থেকে ডাউনলোড করে পোস্ট করেছি।"
অভিনেত্রীর আরও সংযোজন, "ছবিটা যথেষ্ট বেদনাদায়ক। যাদের আসল ছবি ছিল তাঁদের ছবি দিতে চাইনি। তাছাড়া আমার মনে হয় যাদের আসল ছবি ছিল তাদেরকে না জানিয়ে ছবি দিলে তাঁরা বেশি দুঃখ পেতেন। সেটা আমি এমন ঘটনায় করতে পারি না। আমার উদ্দেশ্য কোনওভাবে কাউকে দুঃখ দেওয়ার জন্য ছিল না। তাই প্রতীকী ছবি দিতে চেয়েছিলাম।"
ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই কমেন্ট বিভাগ বন্ধ করে দেন দর্শনা। আজকাল ডট ইনের ফোন পাওয়ার পর ছবিটি মুছে দেন অভিনত্রী। যদিও তার মধ্যেও পিছু ছাড়েনি নেটাগরিকদের ট্রোলিং। দর্শনা জানিয়েছেন, "গোটা ঘটনায় আমি শোকাহত। যদি কোনও ভুল বার্তা যায়, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত। "
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি