সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৩ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘হাম আপকে হ্যায় কৌন’ আর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’—এই দুই ছবিই আজও বলিউডের ঘরের ছবি। একটা সময় গোটা দেশের দর্শকরা পর্দায় নতুন রূপে ‘ভালবাসা’ খুঁজে পেয়েছিলেন এই ছবিগুলোর মধ্যে দিয়ে। দুই ছবিতেই মুখ্যচরিত্রে ছিলেন সলমন খান। সলমন-ম্যাজিকে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল ভারত। কিন্তু সেই ম্যাজিক ফিরবে না এসব ছবির সিক্যুয়েলে—এমনই জানালেন পরিচালক সূরয বরজাতিয়া নিজে। তিনি সাফ জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া ২’ যদি হয়ও, সেখানে আর থাকছেন না সলমন খান!
এক সাক্ষাৎকারে সূরয বরজাতিয়া স্পষ্ট বলেন, “আমি সলমন আর মাধুরীর সঙ্গে অবশ্যই আবার কাজ করতে চাই। তবে সেটা হবে একেবারে নতুন কোনও গল্প, নতুন ছবিতে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সিক্যুয়েল হলেও, সেটা হবে একেবারে ফ্রেশ কাস্ট নিয়ে।”
তবে তাঁদের মধ্যে বন্ধুত্বটা একটুও বদলায়নি। “আজও সমান আর আমার বন্ধুত্ব একইরকম। ও তারকাদের মতো ‘স্টার ভাব’ দেখায় না। শুটিং ফ্লোরে অন্যদের সঙ্গে বসে গল্প করতেই বেশি পছন্দ করে। তবে আমি সবসময় বিশ্বাস করি—তারকা নয়, গল্পই শেষ কথা,” বললেন সূরয।
ভালবাসার গল্প নিয়ে বরজাতিয়ার বিশ্বাস আজও অটুট। “এখনকার দুনিয়ায় ডেটিং অ্যাপ, ঝটপট সম্পর্কের যুগেও আমি বিশ্বাস করি—মনের গভীরে সবাইই এখনো খাঁটি ভালবাসার স্বপ্ন দেখে। তাই এখন দরকার আরও বেশি করে ‘প্রিন্স চার্মিং’ টাইপ চরিত্র ফিরিয়ে আনা। আমরা আবার গল্পে ফিরে যাই, যেখান থেকে আমরা এসেছি,” যোগ করলেন বরজাতিয়া।
‘ম্যায়নে পেয়ার কিয়া’র মতো ছবির সিক্যুয়েল হলে দর্শকদের প্রত্যাশা থাকে আগের জাদু ফিরে আসবে। কিন্তু বরজাতিয়ার ভাবনায় নতুন গল্পই সবচেয়ে জরুরি। সলমন-মাধুরীর মতো তারকারা থাকলেও, যদি চরিত্র উপযুক্ত না হয়—তিনি তেমন প্রজেক্টে হাত দেবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি