সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ২৩ : ২১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: একের পর এক বলি তারকাদের দিকে খুনের হুমকি তেড়ে আসায় চিন্তার আবেশ টিনসেল টাউনে। সলমন খানের পর বাবা সিদ্দিকীর ছেলে জিশানকে খুনের হুমকি দেওয়া হয় দাউদ ইব্রাহিমের সংস্থা 'ডি কোম্পানি'র তরফে। এবার এই প্রাণনাশের হুমকির তালিকায় যোগ হল জ্যাকি-পুত্র টাইগার শ্রফের নাম। 

 


মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এক অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। আততায়ী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে দাবি করেন। জানান, প্রায় ২ লক্ষ টাকার অস্ত্র কিনে খুনের ছক কষা হয়েছে।

 

 

প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি আদতে পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাঁকে নাকি ২ লক্ষ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফ পুত্রের খুনের বরাত দেওয়া হয়েছে। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়ো দাবি করেছেন।

 


তবে এই ঘটনার জেরে এফআইআর দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। প্রথমে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় মুম্বই পুলিশের তরফে। তারপর ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া