সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মুম্বই ছেড়ে পাকাপাকিভাবে কাতারে পাড়ি দিলেন সইফ? আর্থিক প্রতারণায় জড়ালেন তিলোত্তমা সোম!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২২ এপ্রিল ২০২৫ ১৭ : ৫১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কাতারে বসতি গড়লেন সইফ

মুম্বইয়ের আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে সইফ আলি খানের বসতি। এবার জানা যাচ্ছে, মুম্বইয়ের বিলাসবহুল বসতি ছেড়ে তিনি পাড়ি দিচ্ছেন কাতারে। সেখানে ইতিমধ্যেই একটি বাড়ি তৈরি করেছেন সইফ। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা কাতারের বাসস্থানকে 'সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত' বলে উল্লেখও করেছেন। এখন নেটিজেনদের মধ্যে জল্পনা চলছে, তবে কি সপরিবারে কাতারেই পাড়ি দেবেন সইফ?


বাড়ি ছাড়লেন আমির!


মন্নতের পুনঃনির্মাণের জন্য সপরিবারে বাড়ি ছেড়েছেন শাহরুখ খান। এবার সেই একই পথে হাঁটলেন আমির খানও। জানা যাচ্ছে, অভিনেতার পারি হিলের আবাসনটির কিছু অংশের পুনঃনির্মাণ শুরু হবে। তাই এই মুহূর্তে সেখান থেকে সরে আসতে হয়েছে আমিরকে।

 

১৬ কোটির সম্পত্তির মালিক আরাধ্যা! 

২০১৫ সালে দুবাইয়ের বুকে নিজেদের নতুন সম্পত্তি গড়ে তোলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। প্রাথমিকভাবে এই বসতিটি ছুটি কাটানোর আদর্শ জায়গা হিসাবে তৈরি করেন তাঁরা। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। কিন্তু বর্তমানে জানা যাচ্ছে, দুবাইয়ের এই সম্পত্তি মেয়ে আরাধ্যাকে উপহার দিতে চলেছেন অভিষেক-ঐশ্বর্য। 


আর্থিক প্রতারণায় জড়ালেন তিলোত্তমা?


এবার প্রতারণার মুখে অভিনেত্রী তিলোত্তমা সোম। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিলোত্তমা জানান তাঁর নাম ও ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণা চলছে। তিলোত্তমা জানান, হোয়াটসঅ্যাপে একটি নম্বর থেকে তাঁর পরিচিতদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। যে নম্বরের সঙ্গে রয়েছে তিলোত্তমার অভিনীত 'বাক্সবন্দী'র একটি দৃশ্যের ছবি‌। কিন্তু ওই নম্বরটি তাঁর নয়, এবং যে বা যাঁরা এই প্রতারণা করছেন তাঁদের সঙ্গে মোটেই যুক্ত নন তিলোত্তমা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া