সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

He Fights He Shouts He Insults- Meet the New Aamir in Sitaare Zameen Par

বিনোদন | মুখে কথা নেই, গালিগালাজে ওস্তাদ! ‘সিতারে জমিন পর’-এ আমিরের চরিত্র চমকে দেবে দর্শককে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ এপ্রিল ২০২৫ ০১ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: 'নিকুম্ভ' নন, এবার 'গুলশন'! ‘সিতারে জমিন পর’-এ আমির খান একেবারে উল্টো মেজাজে, কান্না নয় এবার হাসাবে সিনেমা! ‘তারে জমিন পর’ যাঁকে আবেগের ঝড়ে ভাসিয়েছিল, এবার সেই ছবির ‘আত্মিক সিকুয়েল’ নিয়ে ফিরছেন আমির খান। নাম ‘সিতারে জমিন পর’। তবে এবার গল্পে নেই চোখ ভেজানোর আবহ, বরং রয়েছে হাসি। জেক সঙ্গী করেই এ ছবি দর্শককে ভাবিয়ে তুলবে — দাবি স্বয়ং আমিরের!

 

সম্প্রতি, এই ছবি প্রসঙ্গে আমির বলেন, “আমি এখন যে ছবিটা করছি, সেটা প্রায় তৈরি। এর মূল সুর ‘তারে জমিন পর’-এর মতোরই তবে এবার সেটা কমেডির মোড়কে। বিশেষ চাহিদাসম্পন্ন, ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে গল্প— তবে এবার কাঁদাবে না, বরং প্রাণখোলা হাসি আনবে মুখে।”

 

এই ছবিতে আমিরের চরিত্রের নাম গুলশন — আর এই গুলশন একেবারেই নিকুম্ভের বিপরীত মেরু! আমিরের কথায়, “গুলশন একেবারে উদ্দাম, অসভ্য, রুঢ়স্বভাব। সে কারও কথা মানে না, স্ত্রীর সঙ্গে ঝামেলা, মায়ের সঙ্গেও ঝগড়া, এমনকী সিনিয়র কোচকে পর্যন্ত মারধর করে! একটা বাস্কেটবল টিমের কোচ, কিন্তু ভেতরে ভেতরে মানসিক টানাপড়েনের মানুষ। কীভাবে ওই স্পেশ্যাল মানুষগুলোর সংস্পর্শে তার ভেতরের রুক্ষতা বদলায়, সেটাই গল্প।

 

ছবিটি আসলে জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক। পরিচালনায় রয়েছেন আর এস প্রসন্না। মুখ্য চরিত্রে থাকছেন আমির খান, দর্শিল সাফারি ও জেনেলিয়া দেশমুখ। সূত্রের খবর, আগামী ২০ জুন বড়পর্দায় আসছে এই স্পোর্টস-ড্রামেডি।খবর, প্রথমে মে মাসের শেষে মুক্তি দেওয়ার ভাবনা থাকলেও এখন ২০ জুন-ই চূড়ান্ত। সূত্র মারফত জানা গিয়েছে, আমির বক্স অফিসে নিরিখে মুক্তির জন্য জুনের সময়টাকেই বেছে নিয়েছেন। কারণ মে ৩০-এর বদলে জুন ২০ তাঁর ছবিকে বক্স অফিসে আরও দু’সপ্তাহের ‘ক্লিয়ার রান’ দেবে। ছবির সম্পাদনাও শেষ। এখন আমিরের নজর পুরোপুরি ছবির প্রচার ও বিজ্ঞাপনের দিকে। আমির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘সিতারে জমিন পর’-এর গল্পে হিউমার, আবেগ আর ড্রামার নিখুঁত মিশেল রয়েছে, যা আমিরের ছবির বিশেষত্ব। তিনিও এই ছবি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী। আরও জানা গিয়েছে, ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী দু’সপ্তাহের মধ্যেই।

 

‘সিতারে জমিন পর’ শুধুই একটি সিক্যুয়েল নয়, বরং এটি এক নতুন আবেগের উদ্‌যাপন— যেখানে মজার ছলে জীবনের গভীর বার্তা তুলে ধরবেন বলিউডের ‘মি. পারফেকশনিস্ট’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া