সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Not a Breakup but a Bond Aishwarya Rai Bachchan Celebrates 18th Anniversary with Heartwarming Post

বিনোদন | ১৮ বছর পরও টান টান প্রেমে! বিচ্ছেদ জল্পনায় দাঁড়ি টেনে ঐশ্বর্য-অভিষেকের মোক্ষম ‘সেলফি’ জবাব!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৫ ০০ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম পাওয়ার কাপল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। বড়পর্দায় তাঁদের সাফল্য যেমন ঈর্ষণীয়, তেমনই তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহলের শেষ নেই। ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই বারবার চর্চায় এসেছে এই তারকা দম্পতির সম্পর্ক। আর গত কয়েক মাস ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে চায়ের আড্ডায়। ।

 

শেষমেশ সেই জল্পনায় ছাই ঢাললেন ঐশ্বর্য-ই। ১৮তম বিবাহবার্ষিকীতে ইনস্টাগ্রামে শেয়ার করলেন স্বামী অভিষেক এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে একটি দারুণ হাসিমুখের ছবি। তিনজনেই সাদা পোশাকে, হালকা মুডে, পরিবারের শান্ত, সুখী মুহূর্ত। ক্যাপশন? শুধুই একটি সাদা হৃদয় ইমোজি—যার অর্থ ‘বিশুদ্ধ ভালোবাসা’।

 

এই ছবি যদিও নতুন নয়—২০২৪ সালের নভেম্বরে একবার পোস্ট করা হয়েছিল, তবু এই সময় ছবিটি নতুন করে শেয়ার করার ইঙ্গিত স্পষ্ট: ‘আমরা একসঙ্গেই আছি’। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এই পোস্ট যেন একেবারে এক চুপচাপ অথচ তীব্র জবাব।

 

নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ লিখলেন, “কে ছিল যে ডিভোর্সের গল্প ছড়াচ্ছিল?”—আবার কেউ ঠাট্টা করে বললেন, “এবার তো প্রমাণ হয়ে গেল—বিচ্ছেদ হচ্ছে না। সবাই শুধু কল্পনা করতেই ব্যস্ত।”

 

এই পোস্টের ঠিক আগেই এক আত্মীয়ের বিয়েতে ঐশ্বর্য, অভিষেক ও আরাধ্যাকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল। সেই ভিডিওয় ‘কজরা রে’ গানে অভিষেকের সঙ্গে নাচের স্টেপ মিলিয়ে দিচ্ছিলেন ঐশ্বর্য-ই—যে গানেই তাঁদের প্রেম ফুটেছিল পর্দায়, সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও।

 

এই ছবি ও ভিডিও যেন বলছে—কথা যতই উঠুক, সম্পর্কটা কিন্তু দিব্যি চলছে। এবং তা একটুও ক্যামেরার জন্য নয়—এটা হৃদয়ের জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া