সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ভরত কলের সঙ্গে বিচ্ছেদের ২৩ বছর পর নতুন সম্পর্কে জড়ালেন অনুশ্রী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৫ ২১ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ২০০৩ সালে অভিনেতা ভরত কলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এত বছর একাই ছিলেন অভিনেত্রী অনুশ্রী দাস। তবে আবার জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। প্রবীর রায় নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরেই প্রেম করছেন অনুশ্রী দাস।

 


টলিপাড়ার কানাঘুষো, খুব শীঘ্রই চার হাত এক করবেন অনুশ্রী ও প্রবীর। এত বছর মায়ের সঙ্গে একাই থেকেছেন অনুশ্রী। সম্প্রতি, সমাজমাধ্যমে প্রবীর রায়ের সঙ্গে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। সেখানেই সকলে শুভেচ্ছাবার্তা পাঠান অভিনেত্রীকে। 

 


এই মুহূর্তে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনুশ্রী দাস। একটি বিখ্যাত রেস্তোরাঁর মালিক প্রবীর রায়, পাশাপাশি একজন গ্রাফিক ডিজাইনার। তাঁর জীবনের নতুন অধ্যায়ের বিষয়ে অনুশ্রী দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। 

 


অভিনেতা ভারত কলের সঙ্গে বেশ কয়েক বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। যদিও এরপরও একই ধারাবাহিকে কাজ করেছেন দু'জনে। ব্যক্তিগত জীবন ও কাজকে কখনওই মেলাতে চান না তাঁরা। তবে এত বছর একা থাকলেও এবার জীবনকে আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনুশ্রী। প্রবীর রায়ের সঙ্গে একসঙ্গে বেশ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, শুটিংয়ের মাঝেই একসঙ্গে ঘুরতে যাচ্ছেন তাঁরা, সেই ছবি নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুশ্রী দাস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া