সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Feluda Takes Off to North Bengal: Royal Bengal Rahasya Shoot Begins

বিনোদন | চালসার জঙ্গলে শুরু ‘রয়েল বেঙ্গল রহস্য’! সৃজিতের গলায় আবেগ, কমলেশ্বরের শুটে শুরু ফেলুদার নয়া অধ্যায়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ এপ্রিল ২০২৫ ২০ : ১২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: শুরু হল ফেলুদার রহস্য রোমাঞ্চের যাত্রার নতুন অধ্যায়—এবার পরিচালনার ব্যাটন ধরলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় রচিত ফেলুদার জনপ্রিয় উপন্যাস ‘রয়েল বেঙ্গল রহস্য’-র উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ফেলুদার এই নতুন ওয়েব সিরিজ, আর সেই যাত্রার সূচনা হল সোমবার।এই সিরিজ দিয়েই সৃজিত মুখোপাধ্যায়ের পর প্রথমবার ফেলুদা পরিচালনায় নামলেন কমলেশ্বর। আর সেই উদ্যোগকে দু’হাত তুলে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ফেলুদা-নির্দেশক সৃজিত নিজেই। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি, তবে ফেলুদা নিয়ে তাঁর আবেগ ঠিক আগের মতোই তুঙ্গে।


এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ। এদিন বিমানে চেপে গোটা শুটিং ইউনিট রওনা দিয়েছে উত্তরবঙ্গ। চালসায় চলবে এই পর্বের শুট। 

 

প্রসঙ্গত, হাসপাতাল থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন সৃজিত। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। বাড়ি থেকেই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ফেলুদা সিরিজের প্রাক্তন ক্যাপ্টেন সৃজিত মুখোপাধ্যায়। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে – “আজকে ফেলুদার যাত্রা নতুন করে শুরু হল। বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন তাঁরা যাচ্ছেন চালসা, নর্থ বেঙ্গল। রয়েল বেঙ্গল রহস্যের শুটিং শুরু হবে। আমি যেতে পারছি না এবারের অ্যাডভেঞ্চারে। কিন্তু  ১৪ বছরের সৃজিত কিন্তু ওঁদের সঙ্গেই বিমানে উঠবে। কমলদার পাশে মনিটরে চোখ রেখে বিরক্ত করে মারবে কে বিরক্ত করে মারবে... কমলদা, তোমাকে অনেক শুভেচ্ছা।” 

 

“আপনারা সবাই আশীর্বাদ করবেন ওঁদের। দেখুন, ফেলুদা কে পরিচালনা করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, ফেলুদা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। আমাদের শৈশবের ব্যাটন এক্সচেঞ্জ যে হচ্ছে...শৈশব যে বেঁচে থাকছে সেটা গুরুত্বপূর্ণ। ও হ্যাঁ, আজ আমার স্বাস্থ্যের খোঁজ নিতে মহীতোষ সিংহ রায় ফোন করেছিলেন। আমি ওকে বললাম, দীপকদা, বন্দুকটা কিন্তু তোমার হাতে মানায়। আবার বলছি,  খুব ভাল কাস্ট, খুব ভাল টিম, দুর্ধর্ষ পরিচালক, দুরন্ত গল্প। তো, এবার আমরা গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ি!” 

এদিন ফেসবুকে ফেলুদা-তোপসে-জটায়ুর একটি ছবি পোস্ট করেছেন তোতা রায়চৌধুরী। সম্ভবত, সেই ছবিটি  ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজের শুটিংয়ের। ছবির ক্যাপশনে টোটা জুড়েছেন – “যাত্রা শুরু...”
এবার শুরু হল ফেলুদা-জটায়ু-তোপসের নতুন অভিযান, রহস্যের গন্ধে ভরা ‘রয়েল বেঙ্গল’-এর অরণ্যে। পর্দার আড়ালেও যেন বইছে থ্রিল আর নস্ট্যালজিয়া—আর সেটাই ফেলুদার আসল ম্যাজিক!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া