শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবিতে ফিরছেন শিবানী শিবাজি রায়— আরও রাগী, আরও নির্মম, আরও ভয়হীন রূপে। ‘মর্দানি ৩’ নিয়ে বরাবরই আগ্রহ, উত্তেজনা ছিল জনতামহলে। এবার উত্তেজনার আঁচ আরও একটু উস্কে দিল সদ্য প্রকাশ পাওয়া এ ছবিতে রানি মুখোপাধ্যায়ের ফার্স্ট লুক।
“এই দফায় ভালর সঙ্গে মন্দের লড়াই হবে রক্তাক্ত!”— ‘মর্দানি ৩ নিয়ে এমন হুঁশিয়ারি দিল প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস। বলাই বাহুল্য, রানির এই ছবি সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে নেটপাড়ায়। রানির এই ভয়ডরহীন লুক দেখে বলিউড প্রেমীদের উত্তেজনা তুঙ্গে!
২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ হোলির ঠিক আগে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা। শুভ ও অশুভের দ্বন্দ্বের উৎসব হোলিকে ঘিরে মুক্তির পরিকল্পনাও একদম ঠাসবুনোট। এবার আরও বেশি ধূসর, আরও রক্তাক্ত হতে চলেছে মর্দানি ইউনিভার্স।
কালো শার্ট, নীল ডেনিম, কালো বুট— হাতে বন্দুক, চোখে যেন ধ্বংসের হুঁশিয়ারি। এক ঝলকেই স্পষ্ট, এবার শিবানী কোনও রকম আপস করতে আসেননি। মর্দানি ৩ নিয়ে রানির কথায়, “এই ছবি এককথায় ইন্টেন্স থ্রিলার— যেরকম ধূসর ততটাই সাংঘাতিক। আর শিবানীর চরিত্রটাকে নতুন করে আবিষ্কার করতে পেরে আমিও উচ্ছ্বসিত।”
সিনেমাটি পরিচালনা করছেন অভিরাজ কেএম মিনাওয়ালা, চিত্রনাট্যে আয়ুষ গুপ্ত, প্রযোজনায় আদিত্য চোপড়া। যদিও ছবির প্লট এখনও গোপনেই রাখা হয়েছে, কিন্তু নির্মাতাদের বক্তব্যে স্পষ্ট— এবারের লড়াই হবে আরও বেশি রক্তাক্ত, আরও বেশি ব্যক্তিগত। ছবির প্রথম ঝলক থেকেই ছবি নির্মাতাদের বার্তা স্পষ্ট - শিবানী ফিরেছেন... আর এ বার তিনি থামবেন না!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি