সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৫ ১৮ : ২৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: গত বছরই শোনা গিয়েছিল 'একেন বাবু' আবারও বড়পর্দায় ফিছেন। বাপি আর প্রমথকে নিয়ে ফের শুরু হতে চলেছে তার নতুন যাত্রা। শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজে তাদের গন্তব্য ছিলেন পুরী। এবার রহস্যের সমাধানে ত্রয়ী পৌঁছে যাবেন বেনারসে।
আসছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'একেন বাবু', 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। প্রযোজনায় 'হইচই স্টুডিও'। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। 'বাপি' ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, 'প্রমথ' ওরফে সোমক ঘোষ ও 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তী ফিরেছেন শুটিং সেরে। সঙ্গে নিয়ে এসেছেন দারুণ সব চমক। এই প্রথম 'একেন বাবু' ফ্যাঞ্চাইজির সঙ্গে যোগ হয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল অভিনেতার চরিত্রের ঝলক।
একই ছবিতে ন'টা লুকে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। ছবিতে তবে কি অভিনেতা বহুরূপী? তা তো খানিক বটেই। ‘বেলাল মালিক’ ওরফে শাশ্বত চট্টোপাধ্যায় যে এই ছবিতে নানা রূপে ধরা দেবেন তা তাঁর সব লুক থেকেই স্পষ্ট। জানা গিয়েছে, অভিনেতাকে সম্ভবত ধূসর চরিত্রে দেখা যাবে।
গল্পে কখনও তিনি একেবারে সাদামাটা আবার কখনও চাদর গায়ে দেওয়া নিপাট ভাল মানুষ পুলিশ অফিসার। আবার কখনও তিনি পার্সি।
কখনও আবার লাল রঙা চুলদাড়িতে আর সানগ্লাসে চমকে দেওয়া অ্যাংলো ইন্ডিয়ান। তবে তাঁর সব ক'টি লুকেই নজর কেড়েছেন।
আজকাল ডট ইন-কে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, "সন্দীপ রায়ের সঙ্গে প্রথমবার বেনারসে গিয়েছিলাম, 'গোলাপী মুক্তা রহস্য'-এর শুটিংয়ে। আর এবার জয়দীপের সঙ্গে এলাম। সময় এগোলেও বেনারসের অলিগলি এখনও একইরকম আছে। আমার এই চরিত্রটা জয়দীপের কাছে শোনার পর থেকেই খুব ভাললাগে। তাছাড়া আমি নিজে একজন 'একেনবাবু ফ্যান'। এই গল্পের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। আর আমার ন'টা লুকে যে কোন রহস্য লুকিয়ে তা এখনই বেশি খোলসা করা যাবে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি