সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৫ ১৩ : ৩১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার দুই অভিনেতা এবার একই ছবির দুই মুখ্য চরিত্রে। নতুন গল্পে একসাথে আসছে অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির নাম 'অসহ্য'। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন দীপান্বিতা সেনগুপ্ত। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চ্যাটার্জি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই।
আধুনিকতার ছোঁয়ায় এখন বদলেছে সম্পর্কের সমীকরণ। সম্পর্কের মাঝে এসেছে বহু ধরণ, বহু বিভাজন। সেই প্রভাব দেখা যাবে এই ছবির গল্পে। ছবির গল্পে ভাস্বর ওরফে 'বর্ণ' ও দীপান্বিতা ওরফে 'রাই'-এর পনেরো বছরের দাম্পত্য। সময়ের সঙ্গে সঙ্গে ক্লান্তি জন্মেছে তাঁদের সম্পর্কে। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্যের তিক্ততা দিনের পর দিন আরও বেড়ে চলছে। তাই রাই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, রাইয়ের কলেজের বন্ধু 'অনুভব'। এই চরিত্রে দর্শক দেখবেন বিশ্বনাথ বসুকে। অনুভবকে নিজের সাংসারিক অশান্তির কথা জানায় রাই। অনুভবের সঙ্গে মন খোলা আড্ডায় নিজেকে আবারও নতুন করে খুঁজে পায় সে। কোন খাতে এগোবে তিনজনের জীবন? এই উত্তর মিলবে ছবির গল্পে।
চলতি মাসে ছবির শুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তাঁরা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গানের দায়িত্বে ছিলেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্তর কথায়, "ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যালে পাঠাতে চাই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি