সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The Night a Man Asked Malavika Mohanan for a Kiss in a Mumbai Local Train

বিনোদন | লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ০০ : ২৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: মুম্বই শহর মানেই কি মহিলাদের জন্য ‘সেফ জোন’? অভিনেত্রী মালবিকা মোহাননের মতে, ব্যাপারটা মোটেও এতটা সরল নয়! এক সাক্ষাৎকারে হাউটারফ্লাই-কে মালবিকা স্পষ্ট জানালেন—“আজ আমার গাড়ি আছে, ড্রাইভার আছে, তাই বলতেই পারি মুম্বই সেফ। কিন্তু কলেজের দিনগুলোতে যখন বাস আর ট্রেনে যেতাম, তখন? তখন সুরক্ষিতভাবে, নিরাপদভাবে যাতায়াত করা ছিল  রীতিমতো ‘ভাগ্যের ব্যাপার!”

 

তারপরই অভিনেত্রী শোনালেন একটা শিউরে ওঠার মতো কাহিনি— “ তখনও নিজের গাড়ি হয়নি। ট্রেনে করেই কাজের জন্য যাতায়াত করতাম। একবার আমার দু’জন ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফিরছিলাম লোকাল ট্রেনে। তখন রাত ৯.৩০টা। আমরা ছিলাম ফার্স্ট ক্লাসে, কামরাটা প্রায় ফাঁকা। তিনজনই জানালার পাশের সিটে বসেছিলাম। হঠাৎ এক অচেনা লোক এসে জানালার গ্রিলে মুখ ঠেকিয়ে বলে— ‘এই, একটা চুমু খাবি?’ শুনে আমরা তিনজন চমে উঠে আতঙ্কে কাঠ হয়ে যাই! কী করব, কী বলব, বুঝতেই পারিনি। সেই বয়সে তো আত্মরক্ষার কথাও ভাবা যায় না! ভাবছিলাম, ওই লোকটা যদি এবার এই ট্রেনে উঠে পড়ে?” এই অভিজ্ঞতা ভাগ করে মালবিকা যোগ করেন , “যে কোনও মেয়ে, যে  বাসে-ট্রেনে-রাস্তায় রোজ যাতায়াত করে, ওকে এই প্রশ্নটা করুন— এমন কিছু হয়েছে কি? জবাবে, ওরা শত শত এমন ঘটনা বলে দেবে!”

 

অভিনেত্রীর মতে, শহর যতই আধুনিক হোক, যতই আলো ঝলমলে হোক, মেয়েদের জন্য ‘পুরোপুরি নিরাপদ’ কোনও জায়গা আসলে নেই। আজ যাঁরা গাড়িতে চলাফেরা করেন, তাঁদের অভিজ্ঞতা হয়তো আলাদা, কিন্তু বাস্তবটা অনেক কঠিন।এখন মালবিকা ব্যস্ত একগুচ্ছ বড় প্রজেক্টে—প্রভাসের বিপরীতে তেলুগু ছবি ‘দ্য রাজা সাব’, কার্তির সঙ্গে তামিল ছবি ‘সর্দার ২’ এবং মালয়ালম ছবিতে ‘হৃদয়পূর্বম’-এ দেখা যাবে তাঁকে।

 

মালবিকার এই খোলামেলা স্বীকারোক্তি নতুন আলো ফেলছে সেই বহু আলোচিত প্রশ্নে— “ আজও শহরগুলো আসলে কতটা নিরাপদ মেয়েদের জন্য?”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া