সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kapil Sharma Gets Suited Up for a Christian Wedding in Kis Kisko Pyaar Karoon 2 New Poster

বিনোদন | খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ২৩ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর জন্য যখন ভক্তরা মুখিয়ে, ঠিক তখনই ছবির নতুন এক ‘ওয়েডিং পোস্টার’ পোস্ট করে সমাজমাধ্যম মাত করে দিলেন কপিল শর্মা। এবার তাঁকে দেখা গেল একদম খ্রিস্টান মতে বিয়ের সাজে! পোস্টারে দেখা যাচ্ছে, চার্চের মধ্যে একেবারে টক্সেডো পরে দাঁড়িয়ে আছেন তিনি, পাশে সাদা গাউনে এক রহস্যময়ী কনে। ক্যাপশনে কপিল লিখেছেন, “ইস্টারের শুভেচ্ছা জানাই সবাইকে!!! #KKPK2”—মানে স্পষ্ট, এবার বিয়ের গণ্ডগোল আরও বড়, আরও দমফাটা মজায় ঠাসা!

 

অনুকল্প গোস্বামী পরিচালিত এবং রতন জৈন, গনেশ জৈন ও আব্বাস-মস্তান প্রযোজিত এই ছবি এমন এক রঙচঙে রোম্যান্টিক গোলকধাঁধা যেখানে বিয়ে মানেই বিপত্তির আরেক নাম। একটার পর একটা নতুন বউ, আর কাপিলের চরিত্র একের পর এক জটিল বিয়ের জালে! প্রথম পর্বে যেভাবে দর্শককে হাসিয়েছিলেন কাপিল, এবার সেই কমেডির ডোজ যেন দ্বিগুণ! সামাজিক বিয়ে, হিন্দু রীতিতে ফেরা আর এখন খ্রিস্টান বউ—সবকিছুতেই একের পর এক গোলমাল!

 

 

ছবির সঙ্গে ফিরছেন মনজোৎ সিং-ও। এবং ছবির পোস্টারেই পরিষ্কার, ‘কিস কিসকো পেয়ার করूं ২’ হতে চলেছে এই বছরের অন্যতম সেরা মশলাদার কমেডি। এক ভক্ত তো কমেন্টেই লিখে ফেললেন, “কপিল স্যার মানেই গ্যারান্টিড লাফ, আবার ফিরছে আমাদের কমেডি কিং!” এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছেন, ‘জুইগাটো’ ছবির পর তিনি প্রচুর ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেসবের বেশিরভাগই ছিল সিরিয়াস ঘরানার ছবি। মজার ছলে বললেন, “ওই ছবির ট্রেলার মুক্তির পর ৯টা ছবির প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু প্রায় সব লেখক নিজের কাজ নিয়ে ততটাও সিরিয়াস ছিলেন না!”

 

আর হিন্দি ছবিতে বেশি না থাকার কারণ? কপিল একেবারে খোলাখুলি জানিয়েছেন, “কমফোর্ট জোনেই আমি ভাল কাজ করতে পারছি, ভাল আয়ও হচ্ছে। এখন যদি রোদে পুড়ে কাজ করতে হয়, তাহলে চিত্রনাট্যটা এমন হতে হবে, যেটা মন ছুঁয়ে যায়। শুধুই টাকার জন্য সিনেমা করব না। আমি যথেষ্ট উপার্জন করেছি। আমি খুব ধনী।”

 

তাহলে বোঝাই যাচ্ছে, এবারও বিয়ের মাঝেই গণ্ডগোল, আর গণ্ডগোলের মাঝেই কপিল-ছন্দের কমেডি। ছবি নির্মাতাদের মতে, ‘কিস কিসকো পেয়ার করু ২’ নিয়ে হাসির রোল উঠবে—এটা এখন স্রেফ অপেক্ষার ব্যাপার!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া