রবিবার ২৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ ডিসেম্বর ২০২৩ ১২ : ২১
‘অ্যানিমেল’-এ কাঁচি
‘অ্যানিমেল’-এ ২৭ মিনিটের বড়দের দৃশ্য। বাংলাদেশে সেই দৃশ্যে কাঁচি। ইতিমধ্যেই ছবির বিষয়, কিছু দৃশ্য এবং সংলাপ চর্চিত। অতিরিক্ত ভায়োলেন্স, খোলামেলা দৃশ্যে আপত্তি বহু দর্শকের। খবর, সেই সব দৃশ্যেই কাঁচি চালিয়েছে ওপার বাংলার সেন্সর বোর্ড। এবং সেই মর্মে ছবির নির্মাতাদের সম্মতি পত্রও দিতে হয়েছে। কাঁচি চালানোর পরে ছবি দৈর্ঘ কমে ২ ঘণ্টা ৫৬ মিনিট!
মা-ছেলের যুগলবন্দি
করণ জোহরের কফি কাপে এবার ঝড় তুলতে আসছেন শর্মিলা ঠাকুর, সইফ আলি খান। খবর ছড়াতেই দর্শক উদগ্রীব। এবার কি খানদানের কেচ্ছা বাইরে আসবে? সেটা ক্রমশ প্রকাশ্য। বৃহস্পতিবার, মা-ছেলে জুটি বেঁধে আসছেন রিয়্যালিটি শো-তে। করিনা কাপুরের যথেষ্ট ঘনিষ্ঠ করণ। একই ভাবে শর্মিলা ঠাকুরেরও। প্রযোজক-পরিচালকের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’তে ধর্মেন্দ্র বিপরীতে শর্মিলা ঠাকুরের অভিনয় করার কথা ছিল। তিনি সরে দাঁড়ানোয় সেই জায়গায় আসেন শাবানা আজমি।
লাজে রাঙা
রূপটান শিল্পী সুরা খানের নাম শুনলেই নাকি লজ্জায় লাল হয়ে যাচ্ছেন আরবাজ খান! সংবাদিকদের রীতিমতো ঠোঁটে আঙুল রেখে চুপ করার আবেদনও জানাচ্ছেন। কেন? রবিবার, ২৪ ডিসেম্বর আরবাদ-সুরার বিয়ের কথা। তার আগে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই নাকি এমনই প্রতিক্রিয়া সলমন খানের ভাইয়ের।
ঊষার আলিঙ্গনে...
মুম্বই পুলিশের বার্ষিক অনুষ্ঠান উমঙ্গ। এক মঞ্চে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, সলমন খান, উষা উত্থুপ। সেখানেই গায়িকাকে নিজের সঙ্গে জড়িয়ে নিলেন ‘ভাইজান’। কড়া নিরাপত্তাবেষ্টনিতে ছিলেন তিনি। বিপরীত দিক থেকে হুইলচেয়ারে আসছিলেন প্রবীণ গায়িকা। দেখামাত্র দাঁড়িয়ে যান অভিনেতা। সৌজন্য বিনিময় করেন। দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন। তারপর অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি।
সুনীলের বাড়িতে বিচ্ছেদ
মেয়ে আথিয়া ভাল আছেন। ভাল নেই ছেলে অহন শেট্টি। মডেল-ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বছরশেষের খারাপ খবর, ১১ বছরের সেই সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। কী কারণে? এখনও জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি