সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ২২ : ১৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০১৩-র ১ নভেম্বর মুক্তি পেয়েছিল হৃতিক-প্রীয়াঙ্কা-কঙ্গনা-বিবেক অভিনীত সুপারহিট ছবি ‘কৃষ ৩’। সাই-ফাই অ্যাকশনের সেই ব্লকবাস্টার ছবির অন্যতম আকর্ষণ ছিল বিবেক ওবেরয়ের খলনায়কের চরিত্র 'কাল'। কিন্তু জানেন কি, এই চরিত্রটি প্রথমে দেওয়া হয়েছিল অজয় দেবগণকে? বলাই বাহুল্য, রাকেশ রোশনের সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেন অজয়! কেন জানেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাকেশ রোশন বললেন, “আমি অজয়কে খুব পছন্দ করি, অভিনয় দারুণ। সব ছবিতেই ওর স্ক্রিন প্রেজেন্স নজর কাড়ে। ওর সঙ্গে তাই কাজ করতে চেয়েছি একাধিকবার। কিন্তু সুযোগ পাইনি। ‘কৃষ ৩’-তে সবার আগে ওকেই প্রধান খলনায়কের চরিত্রে ভেবেছিলাম। বিবেক ওবেরয়কে নয়।”
কিন্তু কেন সেই চরিত্রে অভিনয় করতে রাজি হননি অজয়? রাকেশ জানালেন, অজয় তাঁকে সরাসরি বলেছিলেন —“রাকেশজি, এটা আমার পক্ষে একটু কঠিন হবে। কারণ আমিও টি একজন নায়ক। আর যদি শেষে আমাকেই মারা হয়, সেটা দেখতে দর্শকের ভাল লাগবে না। আর আপনিও তো চিত্রনাট্যে কোনও কমপ্রোমাইজ করবেন না।” অজয়ের যুক্তি মেনে নেন রাকেশ-ও।
তবে এখানেই শেষ নয়। রাকেশ রোশন জানিয়েছেন, তাঁর পরিচালিত জনপ্রিয় ছবি ‘করণ অর্জুন’-এর সময়ও প্রথম পছন্দ ছিলেন শাহরুখের সঙ্গে অজয় দেবগণ। কিন্তু ব্যক্তিগত কারণে সেই প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছিলেন 'সিংহম' তারকা। অজয় চেয়েছিলেন ‘অর্জুন’-এর চরিত্রে অভিনয় করতে, কিন্তু রাকেশ রোশন রাজি হননি। সব মিলিয়ে তাই আর আজ পর্যন্ত বড়পর্দায় রাকেশ-অজয়ের জুটি বাঁধা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি