সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ২০ : ৫১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৃজিত মুখোপাধ্যায়। গত শনিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ছুটি দেওয়ার কথা । শুক্রবার মাঝরাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। জানা গিয়েছিল, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের।পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে রাতেই বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয় তাঁর।
এরপর চিকিৎসকরা জানিয়েছিলেন, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ) নামক একটি হজমজনিত রোগে। এই অসুখে গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। সৃজিত ছিলেন চিকিৎসক শুভানন রায়ের তত্ত্বাবধানে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আর এদিন সকাল হতেই বাড়ি ফিরলেন পরিচালক।
হাসপাতাল থেকে ছুটি পেয়েই নিজের শারীরিক অবস্থার কথা সৃজিত সমাজমাধ্যমে জানালেন তাঁর অতিপরিচিত ছন্দে। পানিং এবং ধারালো শব্দের জুটিতে - “আমার অসুস্থতার খবর পাওয়ার পর সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, ভালোবাসা ও প্রার্থনা পাঠিয়েছেন, সত্যিই মন ছুঁয়ে গেছে। আমার হৃদযন্ত্রের ধমনি হয়তো বেশ পুরু হয়ে গেছে, কিন্তু আপনাদের ভালবাসায় ভরে গেছে। রক্ত পাতলা করার ওষুধও যেন এই ভালোবাসার ঢেউকে কমাতে না পারে!”
আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেকথার ইঙ্গিতও নিজের পোস্টে দিয়েছেন ‘কিলবিল সোসাইটি’র পরিচালক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি