সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ২০ : ১০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সেনাবাহিনীর চাকরি শেষ, কিন্তু কর্তব্যবোধে কোনও ছেদ পড়েনি! অভিনেত্রী দিশা পটানির দিদি, খুশবু পটানি—একসময়ের ভারতীয় সেবাবাহিনীর লেফটেন্যান্ট, বর্তমানে একজন ফিটনেস কোচ। আর এবার তাঁর একটি মানবিক কাজে মুগ্ধ গোটা দেশ।এক সময়ে লেফটেন্যান্ট পদে কর্মরত এই সেনা-অফিসার রবিবার সকালে দেখালেন, আসল নায়ক আসলে পর্দায় নয়, সমাজের ভেতরেই বাস করে।
এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন খুশবু, যেখানে দেখা যায়— উত্তর প্রদেশের বেরেলি অঞ্চলের একটি একটি পোড়ো ঝুপড়িতে পড়ে রয়েছে এক সদ্যোজাত কন্যাশিশু। সহজ করে বললে, ফেলে দেওয়া হয়েছে! খুশবু নিজে ছুটে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন, তার কান্না থামাতে স্নেহভরা গলায় বলেন, “ভয় পাস না, তোর দেখভালের ব্যবস্থা আমি করব।”
ভিডিওর শেষে ক্যামেরাম্যানকে বলেন, "এই বাচ্চার মুখটা ভালো করে দেখাও। যদি কেউ বেরেলির বাসিন্দা হয়ে থাকেন আর শিশুটিকে চেনেন, তাহলে বলুন—এই নিষ্পাপ প্রাণটাকে কে ফেলে গেল? এমন বাবা-মায়ের উপর ঘৃণা হওয়া উচিত।" ভিডিওটির ক্যাপশনে খুশবু লেখেন:
"যাকে ঈশ্বর রক্ষা করেন, তাকে কেউ মারতে পারে না। আশা করি প্রশাসন যথাযথ নিয়ম মেনে তার দায়িত্ব নেবে। আমি নিশ্চিত করব এই মেয়েটির জীবন এখান থেকেই বদলে যায়। কবে পর্যন্ত চলবে এসব? দয়া করে, এই দেশের প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদে বড় হতে পারে—এইটাই একমাত্র প্রার্থনা।"
খুশবুর এই উদ্যোগে প্রশংসায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। ভূমি পেডনেকর মন্তব্য করেন—"God bless her and you!"অনুরোধ করছি, ‘বেটি বাঁচাও’ শুধু স্লোগান নয়—এটা বাস্তবে রূপ দিন। কবে পর্যন্ত চলবে এইসব? আমি নিশ্চিত করব, ওর জীবন এখান থেকেই পাল্টে যাবে।”
ভিডিও শেয়ার হতেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড়। অভিনেত্রী ভূমি পেডনেকর লিখেছেন—“ঈশ্বরের আশীর্বাদ ওই ছোট্ট শিশুটির পাশাপাশি তোমার উপরেও যেন ঝরে পড়ে!” একজন অনুরাগী কমেন্টে বলেন, “আপনাকে কুর্নিশ। একবার যে সৈনিক হয়, সারাজীবন সে সৈনিক-ই থাকে।”
সোশ্যাল মিডিয়া জুড়ে খুশবুর উদ্দেশ্যে এখন একটাই বার্তা—"তিনি হয়তো এখন সেনাবাহিনীতে নেই, কিন্তু তাঁর হৃদয়ে এখনও একজন প্রকৃত সৈনিক বাস করেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি