সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ১৯ : ২০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ঘোষণার মুহূর্ত থেকেই চর্চায় রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য সামনে আসছে। নীতেশের ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কপূর ও সাই পল্লবী। অন্য দিকে রাবণের চরিত্রে থাকছেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা যশ। এ ছাড়াও হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।
রণবীর কপূরের রামায়ণ যাত্রা এবার ঢুকছে পরবর্তী অধ্যায়ে। নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ভাগের শুটিং শেষ। এবার ক্যামেরা ঘুরতে চলেছে দ্বিতীয় পর্বের দিকে— এবং তা শুরু হচ্ছে মে মাস থেকেই। পর্দায় রামের চরিত্রে ফিরছেন রণবীর, তবে আগের চেয়ে এবার কাহিনি আরও গাঢ়, আরও আবেগঘন।
এইমুহূর্তে রণবীর ব্যস্ত বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে, তবে আগামী মাস থেকে তাঁকে একসঙ্গে দু’টি ভারী প্রজেক্ট সামলাতে দেখা যেতে পারে। এর মধ্যেই মুম্বইয়ের ফিল্মসিটি স্টুডিওতে হয়ে গিয়েছে রামের লুক টেস্ট। কেন ফের লুক টেস্ট? আসলে, বনশালির ছবির লুকের জন্য অনেক্তাই ফিজিক্যাল ট্রান্সফর্মেশন করেছিলেন রণবীর। এইমুহূর্তে ঠিক রামায়ণ ছবিতে নিজের অভিনীত চরিত্রের লুকে কতটা মানানসই এখন তিনি, সেটাই একবার ঝালিয়ে দেখে নিলেন নির্মাতারা। সূত্রের খবর, দ্বিতীয় পর্বের গল্প আগের চেয়ে অনেক বেশি আবেগঘন। সেই অনুযায়ীই বদল আসছে রামের পোশাকে, হাঁটা চলা, এমনকী শরীরেও।”
আর এবার শুরু হচ্ছে রামায়ণের সবচেয়ে চর্চিত পর্ব—অশোকবন। সীতার বন্দি থাকার সময়, তাঁর মানসিক দুঃখ, রাবণের প্রলোভন, আর রামের জন্য অপেক্ষা—এই অধ্যায় নিয়ে হবে বড়সড় শুটিং শিডিউল। সেই অংশেই এবার শ্যুট করতে নামছেন সাই পল্লবী, যিনি অভিনয় করছেন সীতার ভূমিকায়। পাশাপাশি থাকছে দু’টি নতুন গান, সবটাই মে-জুনের মধ্যেই সেরে ফেলতে চাইছেন নির্মাতারা। শহরে বর্ষা নামার আগেই।
‘রামায়ণ’ ইতিমধ্যেই বলিউডে হয়ে উঠেছে এক বিরাট প্রজেক্ট। ছবির তারকা তালিকাই তার প্রমাণ— রামের ভূমিকায় রণবীর কাপুর, সাই পল্লবী সীতা, যশ হচ্ছেন রাবণ আর হনুমান হিসেবে থাকছেন সানি দেওল। এত বড় কাস্টিংয়ে স্বাভাবিক ভাবেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এদিকে ‘বিভীষণ’-এর চরিত্রে নেওয়া হচ্ছিল জয়দীপ আহলাওয়াতকে। কিন্তু শেষমেশ ছবির শুটিং সিডিউল না মেলায় পিছিয়ে আসেন তিনি। আগেও এই চরিত্রের জন্য বিজয় সেতুপতির নাম উঠে এসেছিল, কিন্তু তাতেও হয়নি কিছু। মানে, রাবণের ভাই বিভীষণ এখনও অধরা। দুই পর্বে তৈরি হচ্ছে এই মহাকাব্যিক প্রজেক্ট। পরিকল্পনা—দীপাবলি ২০২৬ ও ২০২৭-এ মুক্তি পাবে ‘রামায়ণ’ পার্ট ১ এবং ২। বলিউডের ইতিহাসে এমন মাপের, এমন তারকাবহুল কাস্টিং এর আগে কখনও দেখা যায়নি। ফলে ‘রামায়ণ’ ঘিরে গরম বলিউড, উত্তেজিত ছবিপ্রেমী দর্শকও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি