সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২০ এপ্রিল ২০২৫ ১৮ : ৫৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নায়িকার অভিনয়, সংলাপ অথবা চোখের অভিব্যক্তি নয়—দক্ষিণী ছবির বহু নির্মাতার কাছে নায়িকার নাভিই যেন সিনেমার ইউএসপি! দক্ষিণী ছবিতে অভিনেত্রীদের নাভি দেখানো নিয়ে যে বিশেষ রকমের আগ্রহ আছে, সেটা আর গোপন নয়। কিন্তু এবার তাঁদের এই ‘নাভি আসক্তি’ নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মালবিকা মোহনন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখঢাক না রেখে মালবিকা বলেন, “আমি মুম্বইয়ে বড় হয়েছি, তাই শুরুতে এই ব্যাপারটা লক্ষ্য করে খুব অবাক হতাম। নাভি নিয়ে এত কিছু! প্রথমে তো বুঝতেই পারতাম না কেন! দক্ষিণে এটা একেবারেই ভীষণভাবে সত্যি।" তিনি আরও জানান, বহু ছবির পোস্টারে বা সোশ্যাল মিডিয়ার দক্ষিণী নায়িকাদের ছবিতে এমনভাবে নাভির ওপর ক্যামেরা জুম করে রাখা হয়, যেন সেইটাই মূল আকর্ষণ - "ছবিতে নায়িকাদের এমন ভাবে ফ্রেম করা হয়, ক্যামেরা এমনভাবে জুম করে যায়, যেন নাভি না দেখলে সিনেমা হিট হবে না!”
নায়িকার শরীরে যত কার্ভ, কোমরে যত বাঁক আর তার মাঝে মুখ ঢেকে ফেলা সেই নিখুঁত নাভি—তার দিকেই ক্যামেরার লোভাতুর লেন্স।
“অভিনয় নয়, মুখ নয়, চোখ নয়—এই ইন্ডাস্ট্রিতে অনেকের কাছে মেয়ের নাভিটাই আসল ‘সেলিং পয়েন্ট’। এটা খুব রিয়েল!’’—বললেন মালবিকা। আরও জানান, তাঁর প্রথম অভিনীত ছবির সময়, যখন বয়স ছিল মাত্র ২১, তখন তাঁকে নিয়ে ট্রোলিং হয়েছিল প্রবল। “আমি তখন বেশ রোগপাতলা ছিলাম, আর আমাকে বলা হয়েছিল—‘হাড়ের ওপর চামড়া’, ‘গিয়ে একটু ওজন বাড়াও’, এমনকী আরও নীচু স্তরের অশালীন মন্তব্যও শুনতে হয়েছিল। এত ছোট বয়সে এইভাবে বডি শেমিং মানসিকভাবে কুরে কুরে খেয়েছে।”
তবে সময়ের সঙ্গে তাঁর শরীরে পরিবর্তন এসেছে, তিনি আরও ‘কার্ভি’ হয়েছেন—তবে সেই পুরনো ট্রোলিংয়ের ক্ষত এখনো রয়ে গেছে মনে।এখন মালবিকা ব্যস্ত একগুচ্ছ বড় প্রজেক্টে—প্রভাসের বিপরীতে তেলুগু ছবি দ্য রাজা সাব, কার্তির সঙ্গে তামিল ছবি সর্দার ২ এবং মালয়ালম ছবিতে হৃদয়পূর্বম-এ দেখা যাবে তাঁকে।
তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি নিঃসন্দেহে নারী শরীর নিয়ে সমাজের ‘ফোকাস’ এবং ‘অন্ধ মোহ ’-এর দিকগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে বলিউড-দক্ষিণ সব দর্শককেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি