মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৫ ১৬ : ৪৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্পও। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানা গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। মা ও দুই ছেলের মিষ্টি সম্পর্কের গল্প বলতে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক।
প্রযোজনায় 'অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে আসছে এই মেগা। গল্পে মায়ের চরিত্রে থাকবেন অঞ্জনা বসু। বড়ছেলের চরিত্রে সপ্তর্ষি রায় ও ছোটছেলের চরিত্রে আর্য দাশগুপ্তকে দেখা যাবে। সপ্তর্ষিকে দর্শক এর আগে দেখেছিলেন জি বাংলার 'মিঠিঝোরা'য় 'শৌর্য'র চরিত্রে। ওই চরিত্রের মেয়াদ বেশিদিন না থাকলেও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন সপ্তর্ষি। বহুদিন ধরেই তাঁর ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার নতুন ধারাবাহিকের নায়ক হয়ে ফিরছেন তিনি।
জানা যাচ্ছে, দুই ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠলেও থাকতে পারে ত্রিকোণ প্রেমের গল্পও। সূত্রের খবর, ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারিকে। এর আগে দর্শক তাঁকে 'শ্রীমাণ পৃথ্বীরাজ', 'গাঁটছড়া' সহ বহু ধারাবাহিকে দেখা গিয়েছে। তবে এই প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কাকে। গল্পে সপ্তর্ষির বিপরীতে দেখা যাবে তাঁকে। কিন্তু আর্যর সঙ্গেও কী থাকবে কোনও লুকনো সম্পর্ক? তা যদিও এখনও খোলসা নয়।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারকাদের লুক সেট। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ধারাবাহিকের নাম। অঞ্জনা বসু, সপ্তর্ষি, আর্য ও তানিষ্কা ছাড়াও ধারাবাহিকে থাকবেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। চলতি বছরের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই নতুন মেগা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি