সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | East Bengal: ফেডারেশন এবং আইএসএল কর্তৃপক্ষকে বিতর্কিত রেফরিংয়ের ভিডিও পাঠাল ইস্টবেঙ্গল

Sampurna Chakraborty | ২৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগান-মুম্বই সিটি ম্যাচের পর আরও একবার রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচে। রেফারির ভুলের খেসারত দিতে হয় লাল হলুদকে। তিনবার পেনাল্টির আবেদন খারিজ করে দেওয়া হয়। যার প্রভাব পড়ে ম্যাচের রেজাল্টে। এবার সেই নিয়ে সরব ইস্টবেঙ্গল। শুক্রবার দু"বার বক্সের মধ্যে ওড়িশার ফুটবলারের হাতে বল লাগে। একবার বিষ্ণুর জার্সি টেনে ফেলে দেন জেরি। কিন্তু রেফারি কর্ণপাত করেনি। এই তিনটে ঘটনার ভিডিও ফুটেজ ফেডারেশন এবং এফএসডিএলকে পাঠালেন ইস্টবেঙ্গল কর্তারা। এই একই রেফারি তাঁদের বিরুদ্ধে বেঙ্গালুরুকে ভুল পেনাল্টি দিয়েছিলেন, এবং সংশ্লিষ্ট ম্যাচে লাল হলুদকে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেন। একটি বিবৃতিতে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মরশুমে একাধিকবার তাঁরা রেফারির মান নিয়ে ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বারবার রেফারির ভুলের খেসারত তাঁদের দিতে হচ্ছে। ভারতীয় ফুটবল এবং আইএসএলে এইধরনের রেফারিং বন্ধ হওয়ার সময় এসে গিয়েছে। শুক্রবারের ম্যাচে তাঁদের তিনটে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়। পাশাপাশি জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া উচিত ছিল বিপক্ষের এক ফুটবলারের। দাবি, দীর্ঘদিন ধরে ন্যায্য পেনাল্টি থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে। বরং, তাঁদের বিরুদ্ধে রেফারির সিদ্ধান্ত যাচ্ছে। রেফারিংয়ের মান ফেরাতে ফেডারেশন এবং এফএসডিএলের হস্তক্ষেপ দাবি করেন ইস্টবেঙ্গল কর্তারা। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া