মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Arshad Warsi joins the cast of Shah Rukh Khan and Suhana Khan s King

বিনোদন | শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ এপ্রিল ২০২৫ ০০ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর নাম ঘোষণার পর থেকেই বলিপাড়া উত্তাল। ‘পাঠান’-এর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফের বড়পর্দায় ফিরছেন 'বাদশা'। তবে এই সিনেমা ঘিরে উন্মাদনার সবচেয়ে বড় কারণ—এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করছেন শাহরুখ-কন্যা সুহানা খান। 'দ্য আর্চিস'-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখার পর এবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর।

 

আরও চমকপ্রদ খবর—শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশাদ ওয়ার্সি। খবর,  ‘কিং’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরশাদকে। ঠিক কী চরিত্রে অভিনয় করবেন তিনি, তা এখনই গোপন রাখা হয়েছে, তবে তাঁর ভূমিকাটি যে বেশ গুরুত্বপূর্ণ তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন নির্মাতারা।

 

শাহরুখ খান এবং আরশাদ ওয়ার্সি  বহুদিনের বন্ধু হলেও, একসঙ্গে বড়পর্দায় তাঁদের দেখা যাবে এই প্রথম। ২০০৫ সালে ‘কুচ মিঠা হো জায়ে’ ছবিতে শাহরুখ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এবার দু’জনেই মুখ্যভূমিকায় এক ফ্রেমে। এই ছবিতে ছিলেন মহিমা চৌধুরী, রোহিত রায়, সন্ধ্যা মৃধুল এবং জসপাল ভাট্তিও।

 

'কিং'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ  আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও ‘মুঞ্জ্যা’-খ্যাত অভিনয়শিল্পী অভয় বর্মা।

 

এই মুহূর্তে যত দিন যাচ্ছে, ততই রহস্য বাড়ছে ‘কিং’ ঘিরে—সুহানার লঞ্চ, শাহরুখের অ্যাকশন, আরশাদের যোগদান… বলিউডে এর চেয়ে হাইভল্টেজ কামব্যাক আর কী হতে পারে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া