মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ এপ্রিল ২০২৫ ২২ : ৫২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০২৫-এর শুরুটা মোটেই ভাল যায়নি বলিউডের। বড় বাজেট, বড় তারকা—সবকিছু থাকা সত্ত্বেও একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। এমনকি ঈদে মুক্তি পাওয়া সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’ও দর্শক টানতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন নামী পরিচালক সুজিত সরকার। একহাত নিলেন বলিউডকে! কড়া ভাষায় জানালেন, হিন্দি সিনেমার এত বড় ধসের কারণ আসলে লুকিয়ে আছে গল্প বলার পদ্ধতিতে এবং তারকাদের বাড়বাড়ন্ত পারিশ্রমিকে।
সাক্ষাৎকারে 'পিকু' ছবিখ্যাত এই পরিচালক সুজিত বলেন, “আমার মতে, এর দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, পরিচালক এবং প্রযোজকেরা এখন আর ঝুঁকি নিতে চাইছেন না। গল্প বলার ক্ষেত্রে বারবার পুরোনো গল্প ঘোরালে হবে না। একটা জায়গায় গিয়ে ঝুঁকি নিতেই হবে। নতুন, প্রাসঙ্গিক আর অন্যরকম বিষয় আনতেই হবে—সেটা যে কোনও ঘরানার হোক না কেন।”
সুজিত সরাসরি না বললেও এটা বুঝিয়ে দেন, আজকের দিনে কিছু জনপ্রিয় অভিনেতার পারিশ্রমিক এতটাই বেশি যে তার ভারে নুয়ে পড়ছে পুরো প্রজেক্ট। তিনি বলেন, “আমি কোনও তারকার পারিশ্রমিক নিয়ে বেশি কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা নিশ্চিত—জনপ্রিয় অভিনেতারা যদি তাঁদের পারিশ্রমিক না কমান, তাহলে ভবিষ্যতে অনেক পরিচালকই আর তাঁদের নিয়ে কাজ করতে চাইবেন না।”
নিজের প্রযোজনা সংস্থা রাইসিং সান ফিল্মস-এর কাজের ধরন ব্যাখ্যা করে সুজিত বলেন, “আমরা বরাবরই খরচের উপর কড়া নিয়ন্ত্রণ রেখেছি। যে সব অভিনেতার সঙ্গে আমরা কাজ করি, তাঁরা জানেন এটা সুজিত সরকারের ফিল্ম—এখানে বাজেটের একটা সীমা আছে। সেই কারণেই আমাদের অভিযোগ-ও কম। আমরা হিসেব করে কাজ করি।”
এই খারাপ সময়ে একমাত্র ব্যতিক্রম?— ভিকি কৌশলের ‘ছাবা’! এই বছরের এখনও পর্যন্ত একমাত্র বড় হিট ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’। বলিউডের ঘুরে দাঁড়ানোর রাস্তায় সেটাই এখন একমাত্র আশার আলো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি