মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন। ফের একবার শিরোনামে উর্বশী রাউটেলা! তবে এবার কোনও ফ্যাশন স্টেটমেন্ট বা সিনেমা নয়—খবরের কেন্দ্রে একেবারে ‘উর্বশী মন্দির’!
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন—বদ্রীনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে তাঁর নামে একটি মন্দির, ‘উর্বশী মন্দির’! উর্বশীর করা এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। অভিনেত্রী মুখে এমন দাবি শুনে হতবাক সবাই। ভাইরাল হওয়া ওই সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্নকর্তা একাধিকবার এই প্রশ্নটি করছেন। কারণ তিনিও নিশ্চিত হতে পারছেন না উর্বশী মজা করছেন কি না। কিন্তু না—উর্বশী রাউটেলা ছিলেন একেবারে সিরিয়াস। প্রত্যেকবারই বললেন, “হ্যাঁ, উর্বশী মন্দির ওখানে আছে।”
শুধু এতেই থেমে থাকেননি তিনি। বদ্রীনাথের পাশের মন্দিরে ভক্তরা কী করেন, সেই প্রশ্নে উর্বশী বলেন, “মন্দির তো মন্দিরই হয়! আরে, প্রণামই তো করে সকলে।” তাঁকে তিনবার জিজ্ঞেস করা হলেও প্রত্যেকবার অত্যন্ত নির্ভরতার সঙ্গে উর্বশী জানান, “হ্যাঁ, ওখানেই আছে, উর্বশী মন্দির।”
তবে এখানেই শেষ নয়। বললেন, এবার দক্ষিণ ভারতে নিজ নামে আরেকটি মন্দির চান তিনি— তাঁর যুক্তি, দক্ষিণে যেভাবে তাঁর কাজ চলছে, সেখানে ভক্তদের জন্য এমন একটি স্থান থাকা উচিত। উর্বশীর বক্তব্য, “গত দেড় বছরে আমি মেগাস্টার চিরঞ্জীবীর সঙ্গে কাজ করেছি, কাজ করেছি পবন কল্যাণ ও বালাকৃষ্ণর মতো তারকাদের সঙ্গে। ওঁদের নামে যদি মন্দির থাকতে পারে, তাহলে আমার ভক্তদের জন্যও একটা প্রার্থনার স্থান থাকা উচিত।”
সাক্ষাৎকারে তিনি আরও জানান, চারধাম যাত্রায় কেউ গেলে প্রায় এক কিলোমিটার পথ এগোলে চোখে পড়বে সেই ‘উর্বশী মন্দির’। আর সেখানেও নাকি দর্শনার্থীরা মাথা নত করেন, প্রার্থনা করেন, ঠিক যেমনটা অন্য যে কোনও মন্দিরে হয়।
বাকি তারকারা যেখানে এসব ইচ্ছে নিজেদের সুদূর কল্পনাতেও আনেন না, সেখানে উর্বশী রাউটেলা দাপটের সঙ্গে বলছেন—উত্তরে একটা আছে, দক্ষিণে আরেকটা হোক!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি