মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Busier than Shah Rukh Khan- Anurag Kashyap drops truth bombs on trolls

বিনোদন | বলিউড টক্সিক তাই ছেড়েছি, এখন ‘শাহরুখের থেকেও ব্যস্ত’! কী এমন করছেন পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৮ এপ্রিল ২০২৫ ১৯ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড ছেড়ে দিয়েছেন, মুম্বই থেকে সরে গিয়েছেন অনুরাগ কাশ্যপ—কিছুদিন আগেই এমন খবরে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। তবে এবার সেই বিভ্রান্তি দূর করতে নিজেই মুখ খুললেন অনুরাগ। সোশ্যাল মিডিয়ায় নিজস্ব ছন্দে ফের বিস্ফোরক তিনি।  পোস্টে জানিয়ে দিলেন—সিনেমা ছাড়েননি, বরং শাহরুখ খানের থেকেও বেশি ব্যস্ত এখন তিনি!

 

এক্স-এ (টুইটার) অনুরাগ লিখেছেন, “আমি শহর ছেড়েছি ঠিকই, কিন্তু ছবি বানানো নয়। যারা ভাবছেন আমি হতাশ হয়ে সব ছেড়ে দিয়েছি, তাদের জন্য বলি—আমি এখানেই আছি এবং শাহরুখ খানের থেকেও ব্যস্ত (আমায় তো বেশি কাজ করতেই হয়, ওঁর মতো টাকা তো পাই না)। ২০২৮ পর্যন্ত আমার ডেট ফ্রি নেই।”তিনি আরও যোগ করেন—“এই বছর আমার পাঁচটা পরিচালিত কাজ মুক্তি পাওয়ার কথা... অথবা হয়তো তিনটে এই বছর মুক্তি পাবে বাকি দু’টো আগামী বছরের শুরুতে।  প্রতিদিন তিনটে অফার ফিরিয়ে দিই। কাজেই, যাঁরা আমার নামে গুজব রটাচ্ছেন, তাঁদের বলব—নিজের কাজ নিয়ে ভাবুন!”

 

 

পোস্টটি নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল রকমারি— “ভাই, তোমার কাছ থেকে ভাল সিনেমা চাই, শুধু কাজে ফোকাস করো।” কেউ বা লিখেছেন, “আপনাকে প্রমাণ করার কিছু নেই, স্যার।” অন্য একজনের মন্তব্য, “ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দারুণ কাজ করছেন আপনি, বিশেষ করে ‘মহারাজা’ সিনেমাগুলোতে।”

 

প্রসঙ্গত, গত মাসে এক সাক্ষাৎকারে অনুরাগ বলেছিলেন, তিনি মুম্বই ছেড়ে বেঙ্গালুরুতে চলে গিয়েছেন। বলিউডকে আখ্যা দিয়েছিলেন “টক্সিক” হিসেবে। তাঁর কথায়— “এই ইন্ডাস্ট্রিতে সবাই এখন কোটি কোটি টাকার লক্ষ্যে দৌড়চ্ছে, ৫০০–৮০০ কোটির সিনেমা বানাতে চায়। সৃজনশীলতা হারিয়ে গেছে। তাই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন থেকে দূরে থাকতে চাই।”

 

এদিকে, পরিচালক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও ব্যস্ত অনুরাগ। শিগগিরই তাঁকে দেখা যাবে ‘ডাকোয়েত – এক প্রেম কথা’ ছবিতে, যেখানে তিনি এক পুলিশ অফিসারের চরিত্রে। শেনিল দেও-র পরিচালনায় এই ছবিতে রয়েছেন মৃণাল ঠাকুর ও আদিভি শেশ। হিন্দি ও তেলুগু—দু’টি ভাষাতেই তৈরি হচ্ছে এই ছবি, বর্তমানে চলছে হায়দরাবাদে শুটিং।

তবে একথা স্পষ্ট—মুম্বই ছেড়েছেন ঠিকই, কিন্তু সিনেমার মঞ্চে অনুরাগ কাশ্যপ এখনও পুরোদমে আলোয়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া