মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tamannaah Joins the Chaos: No Entry 2 Locks Star Cast for Diwali 2025

বিনোদন | ‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ২৩ : ২৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবির জগতে দমফাটা হাসি ফিরে আসতে চলেছে। বহু প্রতীক্ষিত ছবি নো এন্ট্রি ২ নিয়ে জল্পনা চলছিল বহুদিন ধরেই। এবার সব জল্পনার অবসান! পরিচালক আনিস বাজমি ও প্রযোজক বনি কাপুরের এই প্রজেক্টে নাম লেখালেন তামান্না ভাটিয়া।

খবর, ‘নো এন্ট্রি ২’-তে তামান্না থাকছেন প্রধান নারী চরিত্রে। শোনা যাচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটি আগের ছবিতে বিপাশা বসুর চরিত্রের আধুনিক রূপ। অন্যদিকে, আরও একটি মুখ্য নারী চরিত্রের জন্য কথাবার্তা চলছে অদিতি রাও হায়দারির সঙ্গে, যদিও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ছবিতে তিন প্রধান নায়কের চরিত্রে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অর্জুন কাপুর। সবমিলিয়ে রীতিমতো তারকাখচিত জমকালো প্যাকেজ!

এদিকে, ফেব্রুয়ারিতে গ্রিস সফর থেকে পরিচালক আনিস বাজমি পোস্ট করেছিলেন কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে বনি কাপুর ও সিনেমাটোগ্রাফার মনু আনন্দের সঙ্গে স্ক্রিপ্ট ও লোকেশন নিয়ে আলোচনা চলছে। ক্যাপশনে বাজমি লিখেছিলেন, “নো এন্ট্রি ২ নিয়ে জমিয়ে আলোচনা চলছে!” অর্থাৎ এবার যে হাসির ঝড় উঠবে, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

তবে এই ছবিতে অনুপস্থিত অনিল কাপুর। এই প্রসঙ্গে বনি কাপুর জানিয়েছেন, “আমি বহুদিন অপেক্ষা করেছি পুরোনো কাস্টকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তাঁদের নিজস্ব কারণ ছিল। তাই সম্পূর্ণ নতুন প্যাকেজে ফিরছে ‘নো এন্ট্রি’।” নতুন ছবির শ্যুটিং শুরু হবে ২০২৫ সালের জুন-জুলাই মাসে, আর মুক্তি পাবে  দীপাবলিতে—২৬ অক্টোবর ২০২৫। বনি কাপুরের দাবি, “এই ছবির গল্প যাঁরা শুনেছেন, তাঁরা শোনার পর জানিয়েছেন প্রিক্যুয়েলকেও ছাপিয়ে যাবে এই ছবি! সবরকম মশলা, মজাদার মোচড়—সব আছে।”

তবে শোনা যাচ্ছে, ভাই বনি কাপুরের এই সিদ্ধান্তে খুশি নন অনিল কাপুর। তাঁর এই সিক্যুয়েলে না থাকা নিয়েই এখন বলিউডে কানাঘুষো।তবে যা-ই হোক, ‘নো এন্ট্রি ২’-এর নতুন মোড়, তারকাবহুল কাস্টিং আর দীপাবলির রিলিজ—সব মিলিয়ে দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে আর মাত্র কয়েক মাস! হাসির খোরাক এবার আরও ডবল ডোজে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া