মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nawazuddin Takes On Gold Smugglers and the System in Fiery Thriller Costao

বিনোদন | ‘কোস্তাও’ হয়ে ফিরছেন নওয়াজ —যেখানে নায়ক নিজেই হয়ে ওঠেন রাষ্ট্রের চোখের কাঁটা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ২২ : ৫০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সময়টা  নয়ের দশক। প্রেক্ষাপট গোয়া। একজন সৎ কাস্টমস অফিসার।  আর সামনে সোনার চোরাচালানের এক বিস্ফোরক সাম্রাজ্য! নবাবি স্টাইলে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, নতুন ছবি ‘কোস্তাও’-তে। সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলারে বাজিমাত করেছেন তিনি, আর সেখানেই স্পষ্ট— নওয়াজের এই লড়াই শুধু অপরাধের বিরুদ্ধে নয়, বরং গোটা সিস্টেমের বিরুদ্ধেও

 

এই ছবিতে নওয়াজকে দেখা যাবে কাস্টমস অফিসার ‘কোস্তাও ফার্নান্ডেজ’-এর ভূমিকায়। যিনি একাই রুখে দাঁড়ান গোয়ার সবচেয়ে প্রভাবশালী গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের বিরুদ্ধে। তবে যেই মুহূর্তে তিনি সত্য উন্মোচনের পথে এগোন, সিস্টেমই তাঁকে ফাঁসিয়ে দেয় খুনের মামলায়! শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিরোধের লড়াই—যেখানে প্রতিপক্ষ শুধুই অপরাধজগত নয়, বরং গোটা প্রশাসন! ছবি নির্মাতাদের মতে, নওয়াজের ‘কোস্তাও’ শুধুই থ্রিলার নয়, এটা একটা বিবৃতি। একটা অবস্থান। একটা বিদ্রোহ।

 

একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের তরফে ট্রেলার শেয়ার করে লেখা হয়েছে, “একজন বাস্তব নায়কের গল্প, যিনি একা কাঁপিয়ে দিয়েছিলেন অপরাধ সাম্রাজ্যকে। এটা শুধুমাত্র একটা যুদ্ধ নয়, এটা একটা আত্মত্যাগের কাহিনি।” ট্রেলারে একের পর এক ধাক্কা, থ্রিল আর চমক! কোস্তাওয়ের চরিত্রে নওয়াজ যেন আগুনের গোলা! তাঁর সংলাপ, অভিব্যক্তি আর শরীরী ভাষা—সব মিলিয়ে ট্রেলারে পুরনো 'ফায়ারব্র্যান্ড' নওয়াজকেই ফিরে পেয়েছেন অনুরাগীরা।


ট্রেলার দেখে দর্শকরা উচ্ছ্বসিত! কেউ লিখেছেন, “পুরনো নওয়াজ ফিরেছে! এবার মজা শুরু!” কেউ আবার বলেছেন, “এই তো সেই আগুনে নওয়াজ! সংলাপগুলো একেবারে বিস্ফোরক!” আর একজন যোগ করলেন, “এই ট্রেলারে যা দেখেছি, আসল ধামাকা তো সিনেমায় আসবে!”


এই ছবির পরিচালনায় ডেবিউ করছেন সেজাল শাহ। নওয়াজ ছাড়াও ছবিতে আছেন প্রিয়া বাপাট, কিশোর কুমার জি, গগন দেব রিয়ার এবং হুসেন দালাল। ছবিটি প্রযোজনা করছে ভানুশালি স্টুডিওস ও বম্বে ফেবলস মোশন পিকচার্স। আগামী ১লা মে ‘কোস্তাও’ মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি প্ল্যাটফর্মে। 

যখন সিস্টেম চুপ করে যায়, তখন একজন মানুষই হয়ে ওঠেন সত্যের একমাত্র মুখপাত্র -বোঝাতে আসছেন নওয়াজ!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া