মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ০৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ছোটদের ছবি, অথচ শিশুসুলভ নয়। গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজাসাপটা অথচ সুচারু ভঙ্গিতে। সহজ এবং সারল্যের সঙ্গে মিশে রয়েছে দৃঢ়তা। ছবির নাম ‘তোর্ষা একটি নদীর নাম’। পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর এই ছবি নিবেদন করছেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। সেই সঙ্গে ছবির পোস্টার সৃজনের দায়িত্ব তিনি নিয়েছেন।
সমাজ আরোপিত তথাকথিত জাত-পাত, বর্ণ এর নানান নিয়ম, বাধা কিছুই বোঝে না শিশুরা, মানেও না। এবং তাই হয়তো সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারে তাঁরা। সত্যিকারের কাজটাও সারল্যমাখা সহজে করে ফেলতে পারে। কোনও চোখরাঙানি নিয়মের তোয়াক্কা না করেই। সুদীপ মুখোপাধ্যায়, লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনও অভিনেতা নেই। ছোট অথচ গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন ত্রিপর্ণা ভৌমিক। আছেন কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকোরা শিশুশিল্পীরা।
তিনি হলেন রং-তুলি, আঁকার দেশের মানুষ। সেই শিল্পী যোগেন চৌধুরী কেন যুক্ত হলেন বিনোদনের সঙ্গে? স্মিত হেসে শিল্পীর জবাব – “ ‘তোর্সা একটি নদীর নাম’ ছবিটি বন্ধুত্বের। তা ভাল না লেগে উপায় কী? এছাড়া আমার নিজের কথা, অব্যক্ত কথা, অনুভূতির কথা এই ছবির মাধ্যমে বলেছি। নানারকম সমস্যার সঙ্গে জীবনবোধের কথা বলা হয়েছে এখানে। যে জীবনবোধে আমি বিশ্বাসী। তাই এই ছবি প্রথমবার দেখেই তার সঙ্গে যুক্ত করেছি নিজেকে। আর এই প্রথম কোনও ছবির পোস্টার আঁকলাম আমি।” ছবির সুরকারের দায়িত্ব সামলিয়েছেন দেবজ্যোতি মিশ্র। মোট তিনটি গান রয়েছে এ ছবিতে। জানা গেল, গানগুলোর পরতে পরতে মিশে থাকা বন্ধুত্বের পরশ, অদম্য স্বপ্নের কথা। সঙ্গে রয়েছে সুখজাগানিয়ার রেশ। গান তিনটি গেয়েছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্বেষা দত্তগুপ্ত।
অন্যদিকে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য এবং টেকনো ইন্ডিয়া গ্রূপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী-ও এই ছবিকে সাধুবাদ জানিয়েছেন ও শুভেচ্ছাবার্তা দিয়েছেন।
আগামী মে মাসের শেষভাগে বড়পর্দায় মুক্তি পাবে কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর পরিচালিত এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি