শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bigg Boss and Khatron Ke Khiladi Not Cancelled Just Paused

বিনোদন | প্রযোজক পিছু হটতেই নড়ে উঠল রিয়্যালিটি শো দুনিয়া! ‘বিগ বস’, ‘খতরোঁ কি খিলাড়ি’র ভবিষ্যৎ কোথায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ২০ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দেশের অন্যতম দুই জনপ্রিয় দুই রিয়্যালিটি শো—বিগ বস এবং ‘খতরোঁ কে খিলাড়ি-কে ঘিরে গত কয়েকদিনে জল্পনার পারদ চড়েছে চরমে। শোনা যাচ্ছিল, শো-গুলোর দীর্ঘদিনের প্রযোজনা সংস্থা বাণীজে এশিয়া আর এইসব শো-এর প্রযোজক হিসাবে থাকছে না। ফলে প্রশ্ন উঠেছে—তাহলে কি এবার বন্ধ হয়ে যাচ্ছে এই দুই শো? কিন্তু সম্প্রতি পাওয়া একটি খবরে সেই আশঙ্কায় কিছুটা জল ঢেলেছে। জানা গিয়েছে, শো-গুলি বাতিল নয়, বরং সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

 

গোটা গুঞ্জনের সূত্রপাত একটি ভাইরাল টুইট থেকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভাইরাল সেই টুইটে দাবি করা হয়েছে, “বাণীজে এশিয়া (এন্ডেমল শাইন) হঠাৎ করেই ‘খতরোঁ কে খিলাড়ি’ থেকে সরে দাঁড়িয়েছে, আর এখন ‘বিগ বস’ও অনিশ্চয়তার মুখে।” এই দাবি করেছে জনপ্রিয় টিভি ইনসাইডার অ্যাকাউন্ট বিগ বস টক (Bigg Boss Tak)-এর তরফে এবং ইতিমধ্যেই তা ঘিরে শুরু হয়েছিল জোর গুঞ্জন।

 

এই একটি টুইটেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ‘বিগ বস’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি-র মতো হেভিওয়েট শো-গুলো এতদিন ধরে যাঁদের কাঁধে ছিল, তাঁদের হঠাৎ সরে দাঁড়ানো মানে যে বড়সড় বিপদের ইঙ্গিত, তা মেনে নিচ্ছেন ইন্ডাস্ট্রির অনেকেই।

 

তবে সদ্য পাওয়া এই খবরে শোনা গেল, বাণীজে এশিয়া পিছু হটলেও শো-গুলো বাতিল হয়নি। ‘বিগ বস ১৯’ ও ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’—দুটোই হবে, শুধু একটু সময় লাগবে। কালার্স টিভি চ্যানেল নাকি ইতিমধ্যেই নতুন প্রযোজক খুঁজতে নেমে পড়েছে। ‘বিগ বস’ যেহেতু প্রতি বছর অক্টোবরেই শুরু হয়, তাই আপাতত সময় হাতে রয়েছে। তবে ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-র শুটিং চলতি বছরের মে মাসেই শুরু করার কথা ছিল, আর জুলাইয়ে সম্প্রচারিত হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই এই সিজনের জন্য যোগাযোগ করা হয়েছে একাধিক চর্চিত সেলেবের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন—এলভিশ যাদব, চুম দরাং, মল্লিকা শেরাওয়াত, ইশা মালভিয়া, মুনাওয়ার ফারুকি-র মতো নাম।

 


সম্প্রতি এক অনুষ্ঠানে ‘বিগ বস ১৮’-এর চর্চিত প্রতিযোগী চাহাত পান্ডে-কে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন— “আমার মনে হয় না বিগ বস কোনওদিনও বন্ধ হয়ে যাবে বলে... সব ঠিক হয়ে যাবে।”

 

অথাৎ, রিয়্যালিটি শো-এর ভক্তদের ভয় পাওয়ার কিছু নেই—শো বন্ধ নয়, শুধু সাময়িক ঝামেলার জন্য একটু পিছোচ্ছে, এই যা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া