মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ এপ্রিল ২০২৫ ১৯ : ৩২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: জাঠ এর সাফল্য কাটতে না কাটতেই সানি দেওল ফের ফিরছেন বড় পর্দায়— অ্যাকশন ঘরানার ছবিকে পুঁজি করেই! আরও ভাল করে বললে, এবার ‘জাঠ ২’-এর হাত ধরে! সদ্য মুক্তি পাওয়া জাঠ -এর সিক্যুয়েল হিসেবে তৈরি হচ্ছে এই ছবি। বৃহস্পতিবার ১৭ এপ্রিল, সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন সানি। “# এবার নয়া মিশনে জাঠ! #জাঠ ২” লিখে জানিয়ে দিলেন নিজের পরের অভিযান।
#Jaat on to a New Mission!#Jaat2 ????@megopichand @MythriOfficial @peoplemediafcy pic.twitter.com/LNt1nSek00
— Sunny Deol (@iamsunnydeol) April 17, 2025
এই প্রজেক্টরও পরিচালকের আসনে বসবেন ‘জাঠ’ এর নির্দেশক তথা জনপ্রিয় দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি, যাঁর বলিউড ডেবিউ হয়েছে জাট-এর মাধ্যমেই। প্রথম ছবিতে তাঁর পরিচালনায় ছিল হয়-দক্ষিণী ছোঁয়া ভোল্টেজ অ্যাকশন, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—যা মন ছুঁয়েছিল দর্শকদের। এবার সেই জগৎকে আরও বিস্তৃত করতেই আসছে ‘জাঠ ২’।
‘জাঠ’-এ ছিলেন সানি দেওল, রণদীপ হুডা, রেজিনা ক্যাসান্দ্রা, সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, বিনীত কুমার সিং সহ আরও অনেকে। ইনটেন্স পারফরম্যান্স আর জমাট গল্পের জন্য প্রশংসা কুড়িয়েছে এই ছবি। যদিও ‘জাঠ ২’-এর গল্পের আঙ্গিক এখনও প্রকাশ্যে আসেনি, তবে শোনা যাচ্ছে, এই পর্বে আগের পর্বের তুলনায় জমাটি ও ব্যাপ্তি হবে অনেক অনেক বেশি! ‘জাঠ’-এর মতোই এই ছবিরও প্রযোজনা সংস্থা এক থাকছে, ফলে ছবির স্কেল আর টোন—দুটোই থাকবে আগের মতোই। জানা গিয়েছে, দেশের উত্তর আর দক্ষিণের দুই শক্তিশালী ফিল্ম ইন্ডাস্ট্রির মিশেলেই তৈরি হবে এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়।
বছর দুয়েক আগে ‘গদর ২’ দিয়ে বক্স অফিসে কামব্যাকের দাপট দেখিয়েছিলেন সানি দেওল। ‘জাঠ’-এ তাঁর উপস্থিতি ছিল বলিষ্ঠ, এবং এবার ‘জাঠ ২’-এ সেই ধারাকেই আরও বিস্তৃত করতে চলেছেন এই বলিউড দাদা। প্রোডাকশন শিগগিরই শুরু হওয়ার কথা, মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
সুতরাং, এককথায় থামার নাম নেই—সানি দেওল ফের নামছেন লড়াইয়ে, এবার ‘জাঠ ২’-এর মিশনে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি