মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ এপ্রিল ২০২৫ ২২ : ৪৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অভিজিতের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। সম্প্রতি, গায়ক অভিজিৎ ভট্টাচার্যের তোপের মুখে পড়েছিলেন তিনি। অভিজিেতর অভিযোগ, রহমানের প্রযুক্তিনির্ভর সঙ্গীতশৈলীর জন্যই লাইভ ইনস্ট্রুমেন্টেশন বা বাস্তব বাদ্যযন্ত্রের ব্যবহার কমেছে বলিউডে। সেই সঙ্গে তিনি রহমানকে দোষ দিয়েছেন বহু প্রতিভাবান সঙ্গীতশিল্পীকে ‘সাইডলাইনে’ পাঠানোর জন্যও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে রহমান জানালেন, “আমার নামে সব দোষ চাপানো সহজ। আমি এখনও অভিজিৎকে ভালোবাসি, ওঁকে কেক পাঠাতে পারি। তবে ওঁর মত থাকতেই পারে, আর মত থাকা কোনও অপরাধ নয়।” কিন্তু শুধু মতের জায়গা নয়, যুক্তির খোঁজেও গেলেন রহমান। বললেন, “আমি সম্প্রতি দুবাইয়ে ৬০ জন মহিলা শিল্পীকে নিয়ে একটা অর্কেস্ট্রা তৈরি করেছি। তাঁরা প্রতি মাসে পারিশ্রমিক পান, ইন্স্যুরেন্স পান, স্বাস্থ্য পরিষেবা পান। আমি ‘ছবা’ বা ‘পন্নিয়িন সেলভান’-এর মতো প্রতিটি ছবিতে ২০০-৩০০ জন সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছি। কিছু গান তো ১০০ জনেরও বেশি লোক নিয়ে তৈরি হয়। আমি ছবি তুলে পোস্ট করি না বলে কারও নজরে আসে না।”
প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্নের উত্তরে রহমান বলেন, “কম্পিউটার একটা যন্ত্র মাত্র। আমি সেটাকে ব্যবহার করি হারমোনি ডিজাইন করতে। কিন্তু ২০০ জন বাদ্যযন্ত্রী এনে তাঁদের বাজিয়ে আবার বাদ দিলে সেটা অসম্ভব খরচের ব্যাপার। আমি যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরা জানেন আমি কতজন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করি।”
রহমানের সাম্প্রতিক কাজের তালিকায় রয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছবা’ ও তামিল ছবি ‘কাধলিক্কা নেরামিল্লাই’। তিনি এখন কাজ করছেন আমির খানের প্রযোজনায় তৈরি ‘লাহোর ১৯৪৭’, মণি রত্নমের ‘ঠাগ লাইফ’, আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশ্ক মে’-তে। পাশাপাশি তিনি হাত মিলিয়েছেন বিশ্বখ্যাত অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারের সঙ্গে-ও! নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’-এর সঙ্গীত তৈরি করতে চলেছেন তাঁরা দু’জনে মিলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি