মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ এপ্রিল ২০২৫ ২২ : ১৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। তাতে লেখা, বলিউড তারকা সলমন খানকে খুন করা হবে। তাঁর গাড়িতে রাখা হবে বিস্ফোরক। বার্তা পৌঁছয় মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। সঙ্গে সঙ্গেই শুরু হয় তৎপরতা—সলমনের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা। শুরু হয় জোরদার তদন্ত। আর তদন্তে নেমেই হকচকিয়ে যায় পুলিশ! হুমকি পাঠানো ওই বার্তা কোনও গ্যাংস্টার নয়, পাঠিয়েছিল গুজরাটের এক ২৬ বছরের যুবক—মায়াঙ্ক পাণ্ড্য, যিনি মানসিকভাবে অসুস্থ এবং বিগত এক দশক ধরে চিকিৎসাধীন!
কেন এ কাজ করল ওই যুবক? কারণটা রীতিমতো চমকে দেওয়ার মতো! পুলিশি জেরায় সে জানায়, এই হুমকি সে দিয়েছে শুধুমাত্র ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য! লরেন্স বিষ্ণোইয়ের নাম করে যেভাবে সলমন খানকে একের পর এক হুমকি দেওয়া হয়, সেই পদ্ধতিই নকল করেছিল সে। উদ্দেশ্য একটাই—‘ভাইরাল’ হওয়া!
একটা গুগল সার্চ করেই মায়াঙ্ক জোগাড় করে মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বর। তারপর সোজা সেখানে পাঠিয়ে দেয় সেই বিস্ফোরণ-হুমকি-বার্তা। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দত্তাত্রেয় কাম্বলে জানিয়েছেন, সেই নম্বর ট্র্যাক করে পৌঁছনো যায় অভিযুক্ত মায়াঙ্কের কাছে। তাকে থানায় হাজিরাও করানো হয়। এরপরই জানা যায়, যুবকটি গুজরাটের ভডোদরার বাসিন্দা, পরিবার চালায় ছোট্ট একটা জুস স্টল।
কিন্তু সে যে মানসিকভাবে অসুস্থ, তা শুধু বলা নয়, পুলিশ তার মেডিক্যাল রেকর্ডও ঘেঁটে দেখে। জানা যায়, ২০১৪ সালে তার ঠাকুরদার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সে নিজে চোখে দেখেছিল। সেই ট্রমার পর থেকেই নিয়মিত চিকিৎসা চলছে তার। পাণ্ড্যর পরিবারও জানায়, ছেলে কী করেছে তারা জানতই না—পুলিশ বাড়িতে আসার পর প্রথম জানাজানি হয় ঘটনাটা।
মুম্বই পুলিশের সরকারি বিবৃতিতে বলা হয়েছে – “সলমন খানের নামে হত্যার হুমকি এবং গাড়িতে বিস্ফোরণের বার্তা পাঠানো হয়েছিল ওরলি ট্র্যাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপে। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে পুলিশি নালিশ দায়ের করে তদন্ত শুরু হয়। পরে বার্তা ট্র্যাক করে ধরা হয় অভিযুক্তকে, যিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রমাণিত হয়েছেন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি