মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ এপ্রিল ২০২৫ ২০ : ৫৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট জনপ্রিয় কমিকস চরিত্র রাপ্পা রায়-এর বড়পর্দায় আসার কথা ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল তুমুল হইচই। প্রায় দু’দশক ধরে একচেটিয়াভাবে এই জনপ্রিয় কমিকস নিয়ে আগ্রহের অন্ত ছিল না অনুরাগীদের। তবে যত সময় বেড়েছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ঘিরে জট পেকেছে। পৃথমে ঘোষণা করেও শুটিং শুরু হওয়ার আগেই বিলকুল বদলে গিয়েছে ছবির পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা। এরপর শুটিং শুরু হওয়ার পর মুখ্যচরিত্রে থাকা অভিনেতা বদল হয়েছে, কখনও বা ফেডারেশনের সঙ্গে ঝামেলায় বন্ধ হয়েছে শুটিং। এবার সমস্যা বেঁধে ছবির পোস্টারে। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর ঝাঁ চকচকে নয়া পোস্টারে মুখ্যঅভিনেতারা রয়েছেন, গোটা গোটা, জ্বলজ্বলে অক্ষরে রয়েছে ছবির পরিচালক-প্রযোজকের নাম এবং আরও অনেকের। কিন্তু নেই রাপ্পা রায়-এর স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম!
বড়সড় আকারের এই পোস্টারে এক চিলতে জায়গাতেও দেখা গেল না সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম! রাপ্পার স্রষ্টা যে এই ঘটনায় বিরক্ত তা তিনি প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। খানিক খোঁচা দিয়েই ছবি নির্মাতাদের উদ্দেশ্যে সুযোগ লিখেছেন – “এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই, আসলে পোস্টার এ নাম নেই বুঝতে পারছি না ঠিক। যাই হোক, ছবির সঙ্গে যুক্ত সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা।”
শিল্পীর এই পোস্ট দেখে রগে ফেটে পড়েছে নেটপাড়া। ছি ছি রব শুরু হয়েছে। আজকাল ডট ইন-কে সুযোগ বন্দ্যোপাধ্যায় বললেন – “আমি অত্যন্ত বিরক্ত। গোটা বিষয়টায় ভীষণ বিরক্ত! সৌজন্যতাবোধ নিয়ে আর কী বলব? তবে রাপ্পা রায়-এর ছবির পোস্টারে আমার নাম না থাকলেও এই চরিত্রের স্রষ্টা কে তা মনে হয় পাঠকরা জানেন। তাই আমার তেমন কিছু একটা যায় আসে না। তবে হ্যাঁ, অভিনেতা রাহুল...মানে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজে থেকে যোগাযোগ করেছিলেন। দুঃখপ্রকাশ করেছেন।”
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নিজেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আজকাল ডট ইন-কে নিজস্ব ছন্দে তিনি বললেন, “রাপ্পা রায় যখন জনপ্রিয় হয়েছিল, ততদিনে আমি বেশ বড়। তবে পড়তাম তো বটেই। আমার ছোট ভাই-বোনদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল রাপ্পা তখন থেকেই। এই পোস্টার নিয়ে যা হল, এককথায় শিল্পীর স্বত্বকে অস্বীকার করা হল। কোনও তোয়াক্কা-ই করা হল না। রাপ্পা রায় কিন্তু কোনও অচেনা জিনিস নয়। শিল্পীর উপর দয়া দেখিয়ে এই ছবি করা হচ্ছে না। মানে একটা নামী কমিকসের উপর ছবি তৈরির স্বত্ব নিয়ে লেখকের নাম না দেওয়া হয়...এ তো একশ ভাগ অন্যায়! আর একটা কথা, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি পরিচালকের এই বিষয়ে বোধ একটু কম! খোলাখুলি বলছি, উনি বিদেশে থাকেন, প্রভূত উপার্জন করেন। আর অর্থ উপার্জনটা যখন বেশি হয় তখন বাকি অনেককিছুর উপর শ্রদ্ধা হারিয়ে ফেলে অনেকে। ওঁর সঙ্গে কাজ করে সেটাই মনে হয়েছে আমার। আর এসব উনি আগেও করেছেন। একজন প্রশংসিত অভিনেতাকে এ ছবিতে নিয়ে, শুট করিয়ে তাঁকে মাঝপথে ছবি থেকে বের করে দিয়েছে! প্রচুর অর্থ থাকলে মনে হয় এসব করা যায়! তাই তো দেখা যাচ্ছে। সেটাই উনি মনে করছে সুযোগদার সঙ্গেও হয়তো করা যাবে। এ ছবির অন্যতম চিত্রনাট্যকারের সঙ্গেও অন্যায় করেছেন ধীমান বর্মন। আমি পরে জানতে পেরেছি।”
‘রাপ্পা রায় ও ফুল স্টপ ডট কম’-এর আগের দু’টি পোস্টারের দায়িত্ব ছিল একতা ক্রিয়েটিভ টেলস। সেই পোস্টার দু'টি বেশ প্রশংসিত হয়েছিল। তবে সেখানেও নাম ছিল না সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। আজকাল ডট ইন-কে একতা সোজাসাপ্টা বললেন, “এই তিন নম্বর পোস্টারের সৃজনশীল বিষয়ে আমি কোনওভাবেই যুক্ত নেই। আর আগের দু’টো পোস্টারের ক্ষেত্রে বলতে পারি আমাদের কাছে যেরকম ক্রেডিট লিস্ট এসেছিল ছবি নির্মাতাদের তরফে, সেরকমভাবেই করেছি। ওই দুই পোস্টারের ক্রেডিট লিস্টে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না!”
ছবির পরিচালক-প্রযোজক ধীমান বর্মনকে-ও করা হয়েছিল ফোন। তবে ও প্রান্তে ফোন বেজে গিয়েছে, মেলেনি সাড়া।
প্রসঙ্গত, এ ছবিতে নামভূমিকায় রয়েছেন অর্পণ ঘোষাল। রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বেশ কয়েকবার 'রাপ্পা' বদলের পর এবার নতুন জটিলতায় এই ছবি। এই ছবির ভবিষ্যৎ কী হবে, তার উত্তর সময়ই দেবে। আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রাপ্পা নয়, বরং তাঁর স্রষ্টার প্রতি অসম্মানই!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি