শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | অক্ষয়ের জন্যই দিল্লির মুখ্যমন্ত্রীর ‘কেশরী কান্না’? হাসতে হাসতে একসঙ্গে এবার সঞ্জয়-আয়ুষ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৫১Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: 

মুখ্যমন্ত্রীর ‘কেশরী কান্না’ 

অক্ষয় কুমার, আর মাধবন আর অনন্যা পাণ্ডে অভিনীত ‘কেশরী চ্যাপ্টার ২’ দেখে কেঁদে ফেললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ‘কেশরী ২’-এর স্পেশ্যাল স্ক্রিনিং থেকে বেরিয়ে তিনি আবেগেঘন গলায় বলছেন — “দারুণ ছবি। আমি এখনই একটু দেখেছি, আবার দেখতে চাই। আমি পুরোটা দেখতে চাই।” সেই সঙ্গে তিনি যোগ করেন, “এই ছবিটা দেখে যেভাবে গায়ে কাঁটা দিয়ে উঠল... জালিয়ানওয়ালাবাগের সেই রক্তাক্ত বৈশাখীর ছবি মনে পড়ে গেল। স্বাধীনতার জন্য কতো কোটি মানুষ প্রাণ দিয়েছেন, যাঁদের নামটাও আমরা জানি না। ইতিহাসের পাতায় তাঁরা কোথায় যেনো হারিয়ে গেছেন...ধন্যবাদ... এ ছবি দেখে আমি প্রচণ্ড আবেগপ্রবণ  হয়ে পড়েছি।”

 

‘টাইগার’ সলমন 

১৪ এপ্রিল সকালে ফের একবার মৃত্যু হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি চলার প্রায় এক বছর পর আবারও নতুন করে প্রাণনাশের হুমকি—চাঞ্চল্য ছড়িয়েছে বলিউড জুড়ে। আর এই হুমকির কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রামে ঝড় তুললেন সলমন খান! হঠাৎই নিজের ইনটেনস জিম সেশনের ছবি শেয়ার করলেন তিনি, যেখানে দেখা যাচ্ছে, ট্যাঙ্ক ভেস্টে পেশিবহুল চেহারা, সুগঠিত বাইসেপ—এক্কেবারে বাঘের মতো ফর্মে ফিরেছেন ভাইজান। ছবিগুলোর ক্যাপশনে সলমন লিখেছেন, "প্রেরণা যোগানের জন্য ধন্যবাদ ." হুমকির পরেও এমন আত্মবিশ্বাসী পোস্ট—সলমন যেন বুঝিয়ে দিলেন 'টাইগার জিন্দা হ্যায়।"


এক ছবিতে সঞ্জয়-আয়ুষ

দুই-নায়ক কেন্দ্রিক কমেডি ছবির পরিকল্পনা করছেন সোহেল খান—বলিপাড়ার অন্দরে  গুঞ্জন। আর এই প্রজেক্টে সোহেলের সঙ্গে হাত মিলিয়েছেন খোদ সঞ্জয় দত্ত! ইতিমধ্যেই সঞ্জয় দত্ত  ও সোহেলের মধ্যে হয়েছে একাধিক আলোচনা, চিত্রনাট্য নিয়ে দুজনেই বেশ এক্সাইটেড।সূত্র জানাচ্ছে, এই ছবিতে সঞ্জয় দত্ত থাকছেন একেবারে ‘লার্জার দ্যান লাইফ’ একটি চরিত্রে থাকবেন।  সঞ্জয়ের সঙ্গে সহ-নায়ক হিসেবে থাকছেন আয়ুষ শর্মা। যিনি এর আগে ‘অন্তিম’ এবং ‘লভযাত্রী’-তে নজর কেড়েছিলেন। মজাদার গল্প, পাওয়ারপ্যাকড কাস্ট আর খান পরিবারের টাচ—এই কমেডি যে বড়সড় ধামাকা করতে চলেছে, সেটা বলাই বাহুল্য!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া