মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ২৩ : ৫৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: সোমবার ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। অভিযোগ, এবার বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। এদিকে, উঠে এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের নাম।
বিষ্ণোইয়ের নিশানায় থেকে কড়া নিরাপত্তায় সলমন শুটিং সেরেছিলেন 'সিকান্দর'-এর। বাড়িয়েছিলেন নিরাপত্তারক্ষীর সংখ্যাও। মাঝে সাময়িক শান্তি পেলেও, ফের 'ভাইজান'-এর প্রাণনাশের হুমকিতে উত্তেজনা ছড়িয়েছিল টিনসেল টাউনে।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছিল, সেই নম্বর খতিয়ে দেখে স্থানীয় পুলিশ খুঁজে বার করলেন কে সেই ব্যক্তি। জানা যাচ্ছে, ময়ঙ্ক পাণ্ডে নামের বছর ২৬-এর যুবকের নম্বর থেকে এসেছিল এই মেসেজটি। রভল গ্রামের বাসিন্দা তিনি।
ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। দীর্ঘক্ষণ প্রশ্ন করার পর, পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও জিজ্ঞাসাবাদ করার জন্যে তাঁকে আরও একবার ডেকে পাঠানো হয়েছে। যুবকের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, গত ১১ বছর ধরে তাঁর মানসিক চিকিৎসা চলছে। যদিও পরিবারের সঙ্গে মুম্বই এসে ওই যুবক তাঁর বয়ান রেকর্ড করাবেন বলে জানা যাচ্ছে। তবে সন্দেহ এখানেই থেমে থাকছে না, চলছে তদন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি