মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ২৩ : ১৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: রণবীর সিং-এর বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালের ব্যান্ড বাজা বারাত দিয়ে। অনুষ্কা শর্মার সঙ্গে সেই ছবিতে তাঁর জুটি তখন দর্শকমনে দারুণ ছাপ ফেলেছিল। সেই সময় থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় শুরু হয় নানা জল্পনা। কিন্তু ২০১১-র এক সাক্ষাৎকারে অনুষ্কা একেবারে সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিয়েছিলেন— “রণবীর আমার প্রেমিক হতে পারবে না!”
সেই সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, “রণবীর খুবই পরিশ্রমী, দারুণ ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে মগ্ন। সারাক্ষণ স্রেফ নিজেকে নিয়েই থাকে। আর সেটাই হওয়া উচিত, কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে। কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই, যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্প বলেই যাবে না, আমার দিনটা কেমন গেল সেটাও জানতে চাইবে— আর রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।” রণবীর নিজেও মজা করে বলেছিলেন, অনুষ্কা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে! উত্তরে অনুষ্কা হেসে বলেছিলেন, “হয়তো ঠিকই বলেছে!”
‘ব্যান্ড বাজা বারাত’-এ শ্রুতি কক্কর আর বিট্টু শর্মার সম্পর্কের গল্প বলেছিলেন পরিচালক মানীশ শর্মা। বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য পায়। এই জুটিকে ফের দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে। তারপরেই কথাবার্তা বন্ধ হয়ে যায় দু’জনের মধ্যে। এর বেশ কয়েক বছর পর ‘দিল ধড়কনে দো’ ছবিতে আবার একসঙ্গে দেখা গিয়েছিল অনুষ্কা ও রণবীরকে।
বর্তমানে দু’জনেই নিজেদের জীবনে সুখী। অনুষ্কা বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাঁদের দুটি সন্তান— ভামিকা ও আকায়। অন্যদিকে, রণবীরের ঘর বাঁধেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৪ সালে তাঁদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে।
অনুষ্কা 'জিরো' ছবির পর থেকে বড়পর্দায় নেই, নিচ্ছেন বিরতি। অন্যদিকে রণবীর ব্যস্ত 'ধুরন্ধর' ছবির কাজ নিয়ে। যে ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো তারকারা। সে ছবির পর রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের পরিচালনায় ‘ডন থ্রি’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি