মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sharmila Tagore s Blunt Review of Ibrahim Ali Khan s Debut movie

বিনোদন | ‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ২১ : ২৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ‘নাদানিয়া’  মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল ট্রোলিংয়ের ঝড়। খুশি কাপুরের সঙ্গে তাঁর জুটি নিয়ে জনতামহলে প্রাথমিক আগ্রহ থাকলেও, ছবি ঘিরে সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ হয়নি। দুর্বল সংলাপ, খাপছাড়া অভিনয়ের জন্য খুশি কাপুরের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হয়েছেন সইফ-পুত্রও। এবার ইব্রাহিমের অভিনয় নিয়েমুখ খুললেন তাঁর ঠাকুমা তথা কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর খোলাখুলি বলেন, “সারা আর ইব্রাহিম দু’জনেই চেষ্টা করছে ভাল কিছু  করার। তবে ইব্রাহিমের এই ছবি ভাল হয়নি। ও দেখতে অবশ্য ভীষণ  হ্যান্ডসাম, চেষ্টা করেছে নিজের মতো করে। তবে ছবিটা একেবারেই ভাল না... এই কথা প্রকাশ্যে সেভাবে বলা উচিত না হয়তো। তবু সত্যি কথা বললে — ছবি একেবারেই ভাল হয়নি। কারণ সবার শেষে ছবি ভাল হওয়া চাই। ওটাই শেষ কথা!”

 

এই সৎ মূল্যায়নের পাশাপাশি, সারা আলি খানকে নিয়ে যে আশাবাদী তিনি, সেকথাও জানালেন তিনি। শর্মিলার কথায়, “সারা খুব পরিশ্রম করে, ওর মধ্যে অনেক কিছু করার ক্ষমতা আছে। আমি জানি, ও একদিন সেটা অর্জন করবেই।” অন্যদিকে, অভিনেত্রী তথা ইব্রাহিমের পিসি সোহা আলি খান জানিয়েছেন, “এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে মোটা চামড়া তৈরি করতে হয়। ট্রোলিংয়ের ভয় পেলে চলবে না।”

 

‘নাদানিয়া’-তে ইব্রাহিম ও খুশি ছাড়াও ছিলেন যুগল হংসরাজ, দিয়া মির্জা, সুনীল শেঠি এবং মহিমা চৌধুরি। ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর। ‘নাদানিয়া’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। সংলাপ লিখেছেন ঈশিতা মৈত্র, যিনি এর আগে ‘রকি ঔর রানি কী প্রেম কাহানি’, ‘কল মি বায়ে’ এবং ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো একগুচ্ছ ছবিতে কাজ করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া