মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৫ এপ্রিল ২০২৫ ২০ : ১১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: বিচ্ছেদের পর খড়্গপুরে বেশিরভাগ সময় কাটান অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ে। অভিনয় জগৎ থেকে এখন অনেকটাই দূরে তিনি। বরং রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে। ঘাটালে সাংসদ দেবের কাছে পরাজিত হলেও হাল ছাড়তে নারাজ হিরণ।
এইমুহূর্তে কি শুধুই রাজনীতি নিয়ে ব্যস্ত না কি জীবনে নতুন রং এসেছে হিরণের? নেটপাড়ার বাসিন্দাদের অনেকেই কিন্তু তা মনে করছেন। শোনা গিয়েছিল, এক তৃতীয় ব্যক্তির কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন হিরণ এবং অনিন্দিতা। অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক রাখেন না তাঁদের একমাত্র মেয়েও। তবে এবার কী নতুন শুরুর আভাস দিতে চলেছেন হিরণ? সামাজিক মাধ্যমে বিশেষ এক মহিলার সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যায় হিরণকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় সেই মহিলার সঙ্গে নানান মুডে ধরা দেন তিনি। সামাজিক মাধ্যমে রয়েছে তাঁদের দু'জনের একসঙ্গে একাধিক ছবি ও ভিডিও।
এবার এই মহিলার সঙ্গে নদীর ধারে গানের সঙ্গে রিল তৈরি করতে দেখা গেল হিরণকে। পূজা হালদার নামে জনৈক বিবাহিত মহিলার সঙ্গে নদীর ধারে দেখা গেল হিরণকে। নগ্ন পায়ে একে অপরের দিকে তাকিয়ে হেঁটে চলেছেন তাঁরা দু'জনে, সঙ্গে গান বাজছে 'এই মন আজকাল বড়ই নাজেহাল'... আসলে শুটিং মনে হলেও এই ঘটনা কিন্তু নির্জলা সত্যি। বিবাহিত এই মহিলার সঙ্গে প্রায়শই নানান ভিডিওতে দেখা যাচ্ছে হিরণকে, যদিও তাঁদের মধ্যে কী সম্পর্ক তা এখনও জানা যায়নি।
অবশ্য তাঁর বিবাহবিচ্ছেদের সময় শোনা গিয়েছিল, খড়্গপুরে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজেপির এই বিধায়ক। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অনিন্দিতা। তবে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন হিরণ? সেটা স্পষ্ট না হলেও একে অপরের বেশ পরিচিত তা বোঝাই যাচ্ছে। নদীর ধারে হিরণকে ছবি ও ভিডিও তুলে দিচ্ছেন এই মহিলাই, তবে কী এঁর সঙ্গেই এখন অনেকটাই সময় কাটান হিরণ? আপাতত এই প্রশ্নের তোয়াক্কা না করে সুন্দর সময় কাটাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়।
মাস দুয়েক আগে হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানো হয়েছিল। এছাড়াও বিধানসভার অধিবেশনে এই বিজেপি বিধায়কের আচরণ নিয়ে আপত্তি ওঠার পাশাপাশি বিধানসভার বাইরে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ ওঠে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি