মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sidharth Malhotra Gears Up for a Big Budget Comedy with Raaj Shaandilyaa

বিনোদন | হাসির ছবির ছক ভাঙতে মাঠে নামছেন সিদ্ধার্থ! সঙ্গ দিচ্ছে আয়ুষ্মানের ‘ড্রিম গার্ল’-এর পরিচালক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১৯ : ০৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘পরম সুন্দরী’র শুটিং প্রায় গুছিয়েই এনেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেতার  আগামী দু’বছরের ছবির লাইন-আপ দেখে বলিপাড়ার অনেকেই বেশ নড়েচড়ে বসছেন। একতা কাপুর আর টিভিএফ-এর সঙ্গে ‘ভান’ নামক তাঁর একটি নতুন ছবি শুরু হচ্ছে  আর মাসখানেকের মধ্যেই। আর ঠিক তখনই জানা গেল, সিদ্ধার্থ সইসাবুদ করে একেবারে পাকা করে ফেলেছেন প্রযোজক মহাবীর জৈনের পরের মেগা-কমেডিতে! ছবির পরিচালক? রাজ শাণ্ডিল্য। এর আগে আয়ুষ্মান খুরানাকে নিয়ে 'ড্রিম গার্ল' এবং 'ড্রিম গার্ল ২' ছবিটি পরিচালনা করেছিলেন রাজ। 

 

এই বড় বাজেটের ফুল অন কমেডি ছবি শুরু হবে ২০২৫-এর সেপ্টেম্বরে। এখনও নাম ঠিক হয়নি, তবে গল্পটা এমন, যেটা থেকে একেবারে ‘আউট অফ দ্য বক্স’ ছবির ফ্র্যাঞ্চাইজির জন্ম হতে পারে—জানাচ্ছে সূত্র। মজার ব্যাপার হল, এই ছবিতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন 'ফুকরে'-খ্যাত পরিচালক মৃঘদীপ সিং লাম্বাও। শুধু প্রযোজনাতেই নয়, চিত্রনাট্য লেখার ক্ষেত্রেও তিনি সাহায্য করেছেন।  সূত্রের দাবি, একদিকে এই কমেডি ছবি, অন্যদিকে মহাবীর জৈনের প্রোডাকশনে আসছে আরও একটা ক্রিয়েচার কমেডি—২০২৫-এ বক্স অফিসে হইচই ফাটাতে চাইছেন তিনি! দু’টো ছবির চিত্রনাট্য তথাকথিত বলিউড ধারার ছবির থেকে আলাদা অথচ মশলাদার।

 

সিদ্ধার্থ এইমুহূর্তে দারুণ ব্যস্ত। ‘রেস ৪’-এ আসছেন সইফ আলি খানের সঙ্গে, ওদিকে করণ জোহরের প্রযোজনায় পরিচালক সারন শর্মার পরের ছবিতেও দেখা যাবে তাঁকে। দুটো ছবিরই শিডিউল আপাতত চূড়ান্ত করা হচ্ছে। অন্যদিকে, মহাবীর জৈন তো করণ জোহরের সঙ্গেও জুটি বেঁধেছেন ‘নাগজিলা’-তে, যেখানে মুখ্য ভূমিকায় কার্তিক আরিয়ান। সেই ছবির শুটিংও শুরু হবে সেপ্টেম্বরে, মৃঘদীপ সিং লাম্বার পরিচালনায়।

 

আর এখন? সবার চোখ রাজ শাণ্ডিল্যর নতুন কমেডিতে। সেপ্টেম্বরে শুটিং ফ্লোরে, ২০২৫-এ স্ক্রিনে—‘কমেডি নায়ক’ হয়ে আসছেন সিদ্ধার্থ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া