মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: ফ্লোরেই বাঙালিয়ানা! শুটিংয়ের চাপে কেমন কাটছে বছরের প্রথম দিন? কী বলছেন তারকারা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই নববর্ষের শুভেচ্ছা আদানপ্রদান চলছে।বাংলা ক্যালেন্ডারের নতুন পাতা শুরু হওয়ার দিন। ১৪৩২-কে স্বাগত জানিয়ে নতুন বছরের শুরুতে কী করছেন টলি তারকারা? ছোটবেলার নববর্ষের স্মৃতি আগলে থাকেন? নাকি এদিনটা কাটান নতুনভাবে?

 


অভিনেতা, পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কাছে নববর্ষ মানে বাঙালিয়ানা নয়। বাঙালিয়ানাকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার আরেকটা দিন। তাঁর কথায়, "আমার জন্মদিন পয়লা জৈষ্ঠ্য। ছোট থেকে তাই বাংলা ক্যালেন্ডারটা মনে‌ রাখি। নববর্ষের সন্ধেটা আমার ছোটবেলায় খুব ভাললাগার একটা দিন ছিল। যৌথ পরিবার আমাদের, বাড়িতে নাটকের মহড়া হত, অনুষ্ঠান হত। সঙ্গে মা হালখাতায় কী কী মিষ্টি আনলেন, তা দেখে সবাই মিলে ভাগ করে খাওয়া ছিল। ঠাণ্ডা নিমকি, কড়া পাকের সন্দেশ তখন এগুলো অমৃতের মতো লাগত। আমার জীবনের অনেকটাই ফুটে উঠবে আগামী ছবি 'রাস'-এ। নববর্ষটাও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছবিতে।"

 


ব্যবসায়ী পরিবারে বড় হয়ে ওঠা তৃণার। তাই পয়লা বৈশাখ মানে তাঁর কাছে দুর্গাপুজোর মতোই উৎসব।  অভিনেত্রীর কথায়, "বাড়িতে পুজো তখনও হতো, এখনও হয়। এখন কাজের চাপে আমিই থাকতে পারি না। মিষ্টি খেতে খুব ভালবাসি, তাই এদিন সকাল থেকে রাত পর্যন্ত মিষ্টি মুখ চলতো। এখন শুটিংয়ের সময় নববর্ষের দৃশ্য চললে ছোটবেলার কথা খুব মনে পড়ে।"

 


রণজয় বিষ্ণুর মতে, বাংলা বছর শুরুটা তাঁর ছোটবেলায় ফিরে যাওয়ার মতো। রণজয়ের কথায়, "মাসির নাচের স্কুলে এদিন অনুষ্ঠান হতো। মামার দোকানে হালখাতার প্রস্তুতি চলতো। আমার দায়িত্ব ছিল মিষ্টির প্যাকেট গোছানো। আর নতুন ক্যালেন্ডার রোল করা। এই কাজটা করতে কী যে ভাল লাগত! এখন এই দিনটা কাজের ফাঁকে কেটে যায়। তবে এ বছর বেশকিছু হালখাতার নিমন্ত্রণ রয়েছে একটা অনুষ্ঠানও রয়েছে, চেষ্টা করব যাওয়ার।"

 


অভিনেত্রী স্বস্তিকা ঘোষের বাড়িতে এদিন সাবেকি নিয়ম মানা হয়। তাঁর কথায়, "সরস্বতী পুজোর মতো পয়লা বৈশাখেও আমাদের বাড়ির নিয়ম হলো কাঁচা হলুদ বাটা মাখা। দুপুরের খাবারে মাটন মাস্ট। আজ শুটিং আছে কিন্তু বাড়ির খাবারটা আজ খাবই। মা আজ বাঙালি খাবার রান্না করেছেন, সেটাই ফ্লোরে এনেছি। সবার সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া হবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া