মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ১৪ বছর পর 'ছম্মক ছল্লো'র তালে নজর কাড়লেন করিনা, সার্জারিতে এবার বদলাল রাধিকার মুখ! 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৫ এপ্রিল ২০২৫ ১৭ : ৫৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


ফের 'ছম্মক ছল্লো' করিনা


২০১১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও করিনা কাপুর খান অভিনীত ছবি 'রা ওয়ান'। ছবির গান 'ছম্মক ছল্লো' বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। আজও তা দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সম্প্রতি, দুবাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান। সেখানে 'ছম্মক ছল্লো'র তালে পা মেলাতে দেখা যায় অভিনেত্রীকে। যা দেখে তাঁর অনুরাগীরা নস্টালজিয়ায় ভেসেছেন। করিনার নাচ দেখে নেটিজেনদের বক্তব্য, যত দিন যাচ্ছে তাঁর বয়স কমছে।


পুরনো পোশাকে নজরকাড়া সুস্মিতা 


চলতি বছর মেট গালা ডিনারে উপস্থিত ছিলেন বহু বলি তারকা। সেখানে নজর কাড়লেন সুস্মিতা সেন। বরাবরের মতো এবারও নিজেকে তুলে ধরলেন অনন্য সাজে। এদিন একটি কালো গাউনে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। সেই গাউনটি ১১ বছর আগেও একটি ফ্যাশন শোয়ে পরতে দেখা গিয়েছিল তাঁকে। মেট গালা ডিনারে পুরনো পোশাকে সুস্মিতাকে দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। 


সার্জারিতে মুখ বদল রাধিকার?

বর্তমানে নায়িকাদের কসমেটিক সার্জারি নিয়ে চর্চা তুঙ্গে। এই তালিকায় সবার উপরে রয়েছে মৌনী রায়ের নাম। সার্জারিতে মুখের গড়ন বদলে যাওয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। এবার এই তালিকায় নাকি যোগ হল রাধিকা মদনের নাম! সম্প্রতি তাঁর ছড়িয়ে পড়া ভিডিওটিতে নিজেই বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী। রাধিকা লেখেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শুধু ভ্রূ বদলেছেন। মুখের অনেক অংশ এখনও পরিবর্তন করা বাকি আছে। এভাবেই এগিয়ে যান। আপনাদের শৈলী সবার সামনে আসুক।" অর্থাৎ সার্জারি করাননি রাধিকা। এআই-এর সাহায্যে নেটিজেনদের একাংশ তাঁর ছবি বিকৃত করেছেন বলে উল্লেখ করেন অভিনেত্রী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া