মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Back When New Clothes and Gold Spot Defined Anirban Chakraborty s Poila Boishak

বিনোদন | Exclusive: নতুন জামা, গরম লুচি আর গোল্ড স্পট —অনির্বাণের টাইম মেশিনে পয়লা বৈশাখ

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১৬ : ২০Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: আজ বাংলার বর্ষবরণ। বাঙালির নতুন বছর নতুন ভাবে শুরু হয় পয়লা বৈশাখে। ব্যপ্তিতে, ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, জাতির আবেগের সলতে জ্বালানোয়, এমনকী সাংস্কৃতিক প্রতিবাদেও এটি সর্বাধিক সমাদৃত। বছর পয়লার দিনে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ডুব দিলেন মফস্‌সলে তাঁর ছোটবেলার কাটানো মনকেমন করা বর্ষবরণ উদ্‌যাপনের। 

 


“আমি তো কলকাতার ছেলে নই। আমার ছোটবেলাটা কেটেছে বজবজে। ছোট্ট মফস্‌সলে। আশির দশক সেটা। ইঁট পাতা রাস্তা, নির্জন প্যাঁচালো পুরনো গলি, সার সার একতলা বাড়ির মাঝে জেগে থাকত দু’একটা দোতলা বাড়ি, বড় বড় পুকুর, মাঠ-গাছ মিলিয়ে সে এক দারুণ জায়গা ছিল। বাইরের পৃথিবীর খবর খুব একটা আসত না। তবে তাতে কিছু খুব একটা যায় আসত না।” 

 

 

“সেই ছোটবেলায় বছরে দু’বার নতুন জামাকাপড় পেতাম মা-বাবার কাছ থেকে। এক পুজো আর দুইয়ে এই নববর্ষ। তাই এই দিনটা ঘিরে একটা বাড়তি আগ্রহ তো কাজ করতই। মনে পড়ে, পাঞ্জাবি,পাজামা যেমন পেয়েছি তেমনই কখনও স্রেফ একটা স্যান্ডো গেঞ্জি-ও পেয়েছি। তবে তাতে আনন্দে এতটুকুও ভাটা পড়ত না। বাড়িতে সেদিন সকালবেলা গরম লুচি, ছোলার ডাল বানাত মা। সঙ্গে থাকত গোল করে কাটা গরম বেগুনভাজা।  আজও চোখ বুজলে যেন সেই গন্ধ পাই। দুপুরে মাংস হতো। সঙ্গে একটু ভাজা, শেষপাতে চাটনি মিষ্টি-দই। সঙ্গে আরও কিছু টুকটাক। সেটাই তখন বিরাট ভোজ আমার কাছে।”  

 

“সন্ধেবেলা ঝকঝকে আকাশে একটা দুটো করে তারা ফুটে উঠতেই খানিক সেজেগুজে ফিটফাট হয়ে নিতাম। বাবা-মায়ের হাত ধরে নানান দোকানে যেতাম। হালখাতার নিমন্ত্রণ রক্ষা করতে। মফস্‌সলের ছোট পাড়া। সবাই প্রায় সবাইকে চিনত। রাস্তায় দেখা হয়ে যেত। সেজেগুজে সবাই বেরিয়েছে। এরপর দোকানে হাজির হতেই গরম সিঙ্গাড়া, চপ, মিষ্টি ভরা প্যাকেট, প্লেট এগিয়ে দেওয়া হতো। সঙ্গে থাকত কোকা কোলা ওঠা গোল্ড স্পটের বোতল। আমার উৎসাহ থাকত কোন দোকান কীরকম ক্যালেন্ডার করেছে। পরে আমাদের বন্ধুদের মধ্যে আলোচনাও হতো। দারুণ বৈচিত্র্য থাকত এমন দাবি করব না, তবু ওই আর কি। ওটাই ছিল মস্ত আনন্দ। ভাগ করে নেওয়ার আনন্দ হয়তো।” 

 

“একটা কথা না বললেই নয়। সেই আমাদের পাড়ায় নববর্ষ উদ্‌যাপনে আয়োজিত হতো সাংস্কৃতিক উৎসব। বজবজে লাইব্রেরির একটা প্রেক্ষাগৃহ ছিল। ছোট। সারি সারি কাঠের ফোল্ডিং চেয়ার পাতা থাকত। মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এসব হতো। রবীন্দ্রনৃত্য তো হতোই। এবং  নাটক। আমিও দু’একবার পারফর্ম করেছি। এই সন্ধ্যা একটা বড় আকর্ষণ ছিল আমাদের কাছে। যখন একটু বড় হয়েছি, দেখেছি এই দিনে বন্ধুরা তাদের ভাললাগার মানুষের সঙ্গে বেরিয়েছে, এই সন্ধ্যার অনুষ্ঠানে দল বেঁধে পাশাপাশি হয়তো বসেছে কিংবা আড়চোখে এ-ওর দিকে তাকাচ্ছে, মুখে মুচকি হাসি। কিন্তু আমি এসবের মধ্যে থাকতাম না। ভয় লাগত। মানে ভীতু-ই ছিলাম বলতে গেলে। পাড়ায় প্রেম করব, ওরে বাবা!” 

 


“আজকাল পেশার খাতিরে এদিন নানান অনুষ্ঠান থাকে, নববর্ষের পার্টিতে যেতে হয়, তাতে খুব যে উল্লাসে মেতে উঠলাম, আনন্দ করি, এমনটা কিন্তু নয়। যেতে হয় তাই যাই। ঠিক যেমন এই পেশার খাতিরেই সারা বছর পোশাক কিনতে হয়, কিনি-ও। কিন্তু নতুন পোশাক কেনার আনন্দটা কি আর ছোটবেলার মতো হয়? বিশ্বাস করুন, তেমন একটা হয় না। পয়লা বৈশাখে, পুজোতে ওই একটা নতুন জামা-প্যান্ট পাওয়ার যা আনন্দ ছিল, তা এখন বলে বোঝাতে পারব না। ঠিক যেমন আশির দশকের ওই সহজ-সরল নববর্ষের সন্ধ্যার অনুষ্ঠানগুলোর স্মৃতি আজও স্পষ্ট। ওই আনন্দ-ও আর পাই না।” 

 

“আজ সেইসব দিনের থেকে অনেক দূরে সরে এসেও এসব কথা মন ভাল করা স্মৃতির মতো হয়ে আছে বলেই এত সহজে বলতে পারলাম হয়তো। মাঝে মাঝে মনে হয় এসব সেই হারিয়ে যাওয়া গত জন্মের অনির্বাণের স্মৃতি। মন খারাপ হলেই, এই স্মৃতি-ই হয়ে যায় আমার টাইম মেশিন!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া